Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের গয়না বন্ধক রেখে ১৩০টি নৌকা বানিয়েছিলেন! জানালেন, কুম্ভমেলায় ৩০ কোটি আয় করা সেই মাঝি

একসময় স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন তিনি। কিন্তু মহাকুম্ভে বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের জমায়েতের সুযোগ বুঝে একটি বড় ঝুঁকি নেন। মায়ের গয়না বন্ধক রেখে ১৩০টি নৌকা তৈরি করেন তিনি।

মায়ের গয়না বন্ধক রেখে ১৩০টি নৌকা বানিয়েছিলেন! জানালেন, কুম্ভমেলায় ৩০ কোটি আয় করা সেই মাঝি

পিন্টু মাল্লা।

শেষ আপডেট: 7 March 2025 08:34

দ্য ওয়াল ব্যুরো: এক নৌকার মাঝির (Pintu Mallah) জীবন বদলে দিয়েছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভে ৩০ কোটি টাকা আয় করা পিন্টু মাল্লার কাহিনি ইতিমধ্যেই ভাইরাল। এই অনন্য সাফল্যের কথা তুলে ধরেছেন স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), রাজ্য বিধানসভায় পিন্টুর নাম উল্লেখ করে তার উদ্যোগের প্রশংসা করেন।

এবার এই নিয়ে মুখ খুললেন পিন্টু নিজেও। জানালেন, একসময় স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন তিনি। কিন্তু মহাকুম্ভে বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের জমায়েতের সুযোগ বুঝে একটি বড় ঝুঁকি নেন। মায়ের গয়না বন্ধক রেখে ১৩০টি নৌকা তৈরি করেন তিনি। আর সেই ঝুঁকিই নিয়ে আসে অভাবনীয় সাফল্য। ৪৫ দিনের কুম্ভে তাঁর আয় হয় প্রায় ৩০ কোটি টাকা!

পিন্টু জানান, মহাকুম্ভ শুরুর কয়েক মাস আগেই তিনি অনুমান করেছিলেন, যে এবার কোটি কোটি মানুষ প্রয়াগরাজে আসবেন। তিনি বুঝতে পারেন, যদি তাঁর পরিবার আরও নৌকা তৈরি করতে পারে, তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে তাঁরা অনেকটাই লাভ করতে পারবেন।

কিন্তু এত বড় বিনিয়োগের জন্য টাকা কোথায় পাবেন? পিন্টু মাকে বোঝান, 'মা, আমায় বিশ্বাস করো। কোটি কোটি তীর্থযাত্রী আসবে, আমরা তাঁদের সেবা করব। তাতে আমাদের টাকা তুলে আনতে পারব, জীবন বদলে যাবে।' পিন্টুর মা অবশ্য প্রথমে মোটেও রাজি হননি গয়না বন্ধক দিতে। কান্নাকাটি করেন তিনি। তবে শেষমেশ ছেলের উপর ভরসা রাখেন এবং নিজের সোনার গয়না ছেলেকে তুলে দেন। সেই গয়না বন্ধক দেওয়া টাকায় পিন্টু ও তাঁর পরিবার ১৩০টি নতুন নৌকা তৈরি করে।

১৩ জানুয়ারি মহাকুম্ভ শুরু হতেই তীর্থযাত্রীদের ঢল নামে প্রয়াগরাজে। গঙ্গা, যমুনা ও রহস্যময় সরস্বতীর সঙ্গমে পুণ্যস্নানের জন্য প্রচুর মানুষ নৌকায় ওঠেন। পিন্টু বলেন, 'আমরা তীর্থযাত্রীদের সঙ্গমে নিয়ে যেতাম। কেউ সরকার নির্ধারিত ভাড়া দিতেন, কেউ অতিরিক্ত টাকা দিতেন, আবার অনেকে কৃতজ্ঞতা স্বরূপ বেশি টাকাও তুলে দিতেন। কুম্ভে মানুষ শুধু নেয় না, দেয়ও।'

জানা গেছে, প্রয়াগের ঘাট থেকে সঙ্গমে যাওয়ার সরকারি ভাড়া ছিল ৪৮৩ টাকা, কিন্তু অনেকেই ভক্তি ও উদারতার কারণে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত দিয়েছিলেন পিন্টুদের। ফলে, প্রতিদিন একটি নৌকা গড় ৫০ হাজার টাকারও বেশি আয় করত। আর তাতেই ৪৫ দিনে ৩০ কোটি টাকা আয় করে পিন্টুর পরিবার।

মহাকুম্ভ শেষ হওয়ার পরেই পিন্টুর পরিবার সমস্ত ঋণ চুকিয়ে দিয়েছে, মায়ের বন্ধক রাখা গয়নাও ফিরিয়ে এনেছে। কিন্তু তাঁরা এখানেই থামতে রাজি নন। পিন্টুর কথায়, 'এখন আমরা আরও উন্নত নৌকা বানাতে চাই, মোটরবোট কিনতে চাই, তীর্থযাত্রীদের জন্য আরও ভাল পরিষেবা দিতে চাই।'

যোগী আদিত্যনাথ যখন বিধানসভায় পিন্টুর নাম নেন, তখন স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের বুক ভরে ওঠে গর্বে। পিন্টু বলেন, 'আমরা কখনও ভাবিনি, মুখ্যমন্ত্রী আমাদের নাম বলবেন অত বড় জায়গায়। এটি শুধু আমাদের পরিবারের জন্য নয়, প্রয়াগরাজের সব মাঝিদের জন্যই গর্বের মুহূর্ত।'

তবে পরিবারে ঢালাও অর্থনৈতিক স্বাচ্ছল্য এলেও পিন্টু তার পেশা ছাড়তে চান না। তিনি বলেন, 'এই নদী আমাদের সব দিয়েছে। আমরা এখানেই জন্মেছি, এখানেই থাকব, এখানেই মরব। আমাদের কল্পনার চেয়েও বেশি আশীর্বাদ দিয়েছেন মা গঙ্গা। তাঁর সেবা আমি সবসময়ই করব।'


```