Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পণ নিয়ে ঝামেলা, উত্তরপ্রদেশে দৃষ্টিহীন স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পরিবারের অভিযোগ, তাঁকে সাহায্য করতে কোনও ডাক্তারও ডাকেননি ব্যক্তি।

পণ নিয়ে ঝামেলা, উত্তরপ্রদেশে দৃষ্টিহীন স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 January 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: পণ নিয়ে ঝামেলা। তার জেরে দৃষ্টিহীন স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি অবশ্য এখন পলাতক। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আগুনে পুড়ে যাওয়ার পর বেশ কয়েক দিন বেঁছে ছিলেন মহিলা। তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে সাহায্য করতে কোনও ডাক্তারও ডাকেননি ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, গত মাসে উত্তরপ্রদেশের গোপীগঞ্জ এলাকার সরাই মিসরানি গ্রামে এই ঘটনা ঘটেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই স্ত্রীর সঙ্গে পণ নিয়ে ঝামেলা চলছিল রাজু গৌতম নামের এই যুবকের। তার জেরেই সে তাঁর গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। অবশেষে গত শনিবার মারা গেছেন মহিলা। মৃতার পরিবারের তরফে রাজুর নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। 

২০২৪ সালের জানুয়ারি মাসে রাজ্যের গণবিবাহ প্রকল্পে রাজুর সঙ্গে বিয়ে হয়েছিল সুষমা নামের এই মহিলার। রাজু অবশ্য এর আগে দুবার বিয়ে করেছিল, তাঁর দুই পক্ষের দুটি সন্তানও (মেয়ে) রয়েছে। পুলিশ জানতে পেরেছে, বিগত কয়েক মাস ধরেই সুষমার কাছ থেকে নগদ টাকা এবং বাইক চাইছিল রাজু। গত মাসেই সেই ঝামেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। 

মৃতার পরিবারের দাবি, গত ১৩ ডিসেম্বর এই ঘটনা ঘটে। রাজু তাঁর মেয়েদের দিয়ে বনফায়ার জ্বালিয়েছিল। তারপর সুষমাকে সেই আগুনেই ধাক্কা মেরে দেয়। প্রায় ৯০ শতাংশ দেহ পুড়ে গেছিল সুষমার। তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া তো দূর, কোনও ডাক্তারও ডাকেননি রাজু। বরং প্রয়াগরাজের জানকী নগরে সুষমার দিদির বাড়িতে তাঁকে গিয়ে ছেড়ে এসেছিল ওই অবস্থায়!  

পরে সুষমার পরিবার তাঁকে একাধিক হাসপাতালে নিয়ে গেছিল। সবরকম চেষ্টা করা হয়েছিল তাঁকে বাঁচানোর। কিন্তু গত শনিবার সুষমা মারা যায়। পুলিশ ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং বর্তমানে রাজুর খোঁজ চালাচ্ছে। 


```