Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজেপি নেতার বাড়ির সামনে বিস্ফোরণ, রিকশা থেকে গ্রেনেড হামলা হয়েছে বলে আশঙ্কা পুলিশের

জানা গিয়েছে, বিস্ফোরণের সময়ে বাড়িতেই ছিলেন মনোরঞ্জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও প্রাক্তন মন্ত্রী বা তাঁর পরিবারের কারও ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 

বিজেপি নেতার বাড়ির সামনে বিস্ফোরণ, রিকশা থেকে গ্রেনেড হামলা হয়েছে বলে আশঙ্কা পুলিশের

মনোরঞ্জন কালিয়া

শেষ আপডেট: 8 April 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের বিজেপি নেতা (BJP Leader) তথা প্রাক্তন মন্ত্রী মনোরঞ্জন কালিয়ার (Manoranjan Kalia) জলন্ধরের বাড়ির সামনে বিস্ফোরণ (Blast)। রিকশা থেকে গ্রেনেড হামলার আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, বিস্ফোরণের সময়ে বাড়িতেই ছিলেন মনোরঞ্জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও প্রাক্তন মন্ত্রী বা তাঁর পরিবারের কারও ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 

মঙ্গলবার ভোর চারটে নাগাদ মনোরঞ্জন কালিয়ার বাড়ির সদর দরজার কাছে গ্রেনেড জাতীয় বিস্ফোরক কেউ ফেলে দিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এরপরি বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেন্সিক টিম।

পুলিশ কর্তা ধনপ্রীত কউর ভোর বেলাই ঘটনাস্থলে পৌঁছে জানান, "পুলিশ কন্ট্রোল রুমে ভোররাতে এই বিস্ফোরণের খবর আসে। দ্রুত পুলিশ পৌঁছয় বিজেপি নেতার বাড়িতে। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।"

ঘটনাস্থলের যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তাতে দেখা যায়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিকশা করে প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ে কিছু একটা দরজার সামনে ছুড়ে ফেলে রেখে যান।

পুলিশের প্রাথমিক অনুমান ওই বস্তুটি আসলে গ্রেনেড। সেই ফুটেজ দেখেই ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।


```