Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

India Pakistan Tension: জম্মুতে ব্ল্যাকআউট, বাজল সাইরেন! একাধিক ড্রোন ধ্বংস করল ভারত

জানা গিয়েছে, আকাশে একাধিক আলোর বিন্দু দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, বেশ কিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া জম্মুতে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। 

India Pakistan Tension: জম্মুতে ব্ল্যাকআউট, বাজল সাইরেন! একাধিক ড্রোন ধ্বংস করল ভারত

শেষ আপডেট: 8 May 2025 21:03

দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুরের' (Operation Sindoor) পর পাকিস্তানও (Pakistan) প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। বুধবার রাতে ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিতে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান। কিন্তু ভারত তা প্রতিহত করেছে। উল্টে ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ধ্বংস হয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে হঠাৎ জম্মুতে (Jammu) সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট (Black Out) করে দেওয়া হল। জানা গিয়েছে, আকাশে একাধিক আলোর বিন্দু দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, বেশ কিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া জম্মুতে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। 

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের বেশ কিছু জায়গায় স্কুল বন্ধ রাখা হবে আগামী শুক্র এবং শনিবার। কাশ্মীরের স্কুল শিক্ষা ডিরেক্টর নবি ইট্টু বলেছেন, "বারামুলা, কুপওয়ারা, শ্রীনগর এবং অবন্তিপোড়ায় সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শুক্র এবং শনিবার।"

পাকিস্তান হামলা চালাতে পারে বলে আগেই খবর পেয়েছেন গোয়েন্দারা। যে কারণে কড়া সতর্কতা জারি করা হয়েছে জম্মু-কাশ্মীরে। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, জম্মু, পাঠানকোট, পুঞ্চেও সাইরেন বাজানো হচ্ছে। সেখানেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। অন্যদিকে, সেনা সূত্রে খবর, কুপওয়াড়ার মতো জনবহুল, ঘিঞ্জি সেক্টর লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে আঘাত করার চেষ্টা করছে তারা

পরিসংখ্যান বলছে, ভারতের প্রত্যাঘাতের পাল্টা জবাব দিতে গত ২৪ ঘণ্টায় ১৬ জন ভারতবাসীকে গুলি করে খুন করেছে পাকিস্তান। যাঁদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা ও পাঁচ শিশু।  


```