Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেঁচো খুঁড়তে কেউটে! আর্থিক তছরুপের তদন্ত করতে গিয়ে লীলাবতী হাসপাতালে কালাজাদুর তত্ত্ব

হাসপাতালের বর্তমান ট্রাস্টিরা দাবি করেন, আগের পরিচালন কমিটির সদস্যরা তহবিল থেকে ১,২০০ কোটি টাকা নয়ছয় করেছেন। জানানো হয়, পরিচালন কমিটির বর্তমান সদস্যদের অফিসের নিচে খনন চালিয়ে আটটি পাত্র উদ্ধার করা হয়েছে, যাতে হাড় ও মানুষের চুল পাওয়া গেছে।

কেঁচো খুঁড়তে কেউটে! আর্থিক তছরুপের তদন্ত করতে গিয়ে লীলাবতী হাসপাতালে কালাজাদুর তত্ত্ব

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 13 March 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রথম সারির হাসপাতালে কালাজাদু! মিলল হাড়, মানুষের চুল। লীলাবতী হাসপাতালের ঘটনা সামনে আসার পর রীতিমতো হতবাক সকলে। টাকা তছরুপের অভিযোগ ওঠার পর এই ঘটনা সামনে আসে। হাসপাতালের বর্তমান ট্রাস্টিদের দাবির ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ।  

হাসপাতালের বর্তমান ট্রাস্টিরা দাবি করেন, আগের পরিচালন কমিটির সদস্যরা তহবিল থেকে ১,২০০ কোটি টাকা নয়ছয় করেছেন। জানানো হয়, পরিচালন কমিটির বর্তমান সদস্যদের অফিসের নিচে খনন চালিয়ে আটটি পাত্র উদ্ধার করা হয়েছে, যাতে হাড় ও মানুষের চুল পাওয়া গেছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও প্রথমে তারা এফআইআর নিতে অস্বীকার করে। পরে আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়।

কীভাবে হল কোটি কোটি টাকার দুর্নীতি? 

হাসপাতালের আর্থিক লেনদেনের অডিটের মাধ্যমে বিপুল পরিমাণ দুর্নীতির তথ্য উঠে আসেছ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন হাসপাতালের প্রতিষ্ঠাতা কিশোর মেহতার ভাই বিজয় মেহতা ও তাঁর পরিবারের সদস্যরা।

সূত্রের খবর, ২০০২ সালে কিশোর মেহতা চিকিৎসার কারণে বিদেশে যান। তখন বিজয় মেহতা অস্থায়ীভাবে ট্রাস্টের দায়িত্ব নেন। অভিযোগ, সেই সময় তিনি নথি ও স্বাক্ষর জাল করে কিশোর মেহতাকে স্থায়ী ট্রাস্টির পদ থেকে সরিয়ে দেন এবং নিজের পরিবারের সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করেন।

২০১৬ সালে দীর্ঘ আইনি লড়াইয়ের পর কিশোর মেহতা পুনরায় পরিচালন কমিটিতে নিজের পদ ফিরে পান। ২০২৩ সালে তাঁর মৃত্যুর পর ছেলে প্রশান্ত মেহতা স্থায়ী ট্রাস্টি হন এবং দায়িত্ব নেওয়ার পরই হাসপাতালের তহবিল ঘেঁটে দেখেন। শুরু করেন পরীক্ষা। ধীরে ধীরে উঠে আসতে থাকে তছরুপের ঘটনাটি।

পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এই নিয়ে। এখনও পর্যন্ত তিনটি এফআইআর রুজু হয়েছে। কালাজাদুর বিষয়টিরও আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। 


```