Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

গুজরাতে পুর ভোটে কংগ্রেসের হাতে থাকা ১৫ বোর্ড ছিনিয়ে নিয়ে বিজেপির বিপুল জয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় গুজরাটের বিজেপির কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন।

গুজরাতে পুর ভোটে কংগ্রেসের হাতে থাকা ১৫ বোর্ড ছিনিয়ে নিয়ে বিজেপির বিপুল জয়

পুরসভার ভোটে বিপুল জয় বিজেপির

শেষ আপডেট: 19 February 2025 09:03

দ্য ওয়াল ব্যুরো: গুজরাটে পুরসভার ভোটে বিপুল জয় হাসিল করল বিজেপি। মঙ্গলবার অনুষ্ঠিত পুর ভোটে রাজ্যের ৬৮টি পুরসভার ৬০টি দখল করেছে বিজেপি। ওই রাজ্যে টানা সাতবার ক্ষমতাসীন বিজেপির পুর ভোটের ফলগোটা দেশেই দলকে উৎসাহ জোগাবে বলে নেতৃত্বের দাবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বেশি রাতে এক্স হ্যান্ডেলে এক বার্তায় গুজরাটের বিজেপির কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন এই জয় বিজেপির বিকাশের রাজনীতির পক্ষে মানুষের রায়। প্রধানমন্ত্রী দলের নীচুতলার কর্মীদের বিশেষভাবে প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই ফলাফলে স্পষ্ট নীচুতলার সাধারণ কর্মী-সমর্থকেরা দলের প্রতি কতটা দায়বদ্ধ। তারা সরকার এবং পুরসভাগুলির ভাল কাজের নমুনা মানুষের সামনে তুলে ধরেছেন। 

গুজরাতের পুরসভা ভোটে বিজেপি শুধু বিপুল জয় হাসিল করেছে তাই-ই নয়, তারা কংগ্রেসকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। হাত-শিবিরের হাতে থাকা ১৫টি পুরসভা এবার ছিনিয়ে নিয়েছে পদ্মশিবির।

তাৎপর্যপূর্ণভাবে দুটি পুরসভা দখল করেছে সমাজবাদী পার্টি। গত রবিবার ওই রাজ্যে পুরসভার নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। 

বিজেপির বিপুল ব্যবধানে জিতেছে বেশ কয়েকটি নগর নিগম এবং পুরসভা। যেমন ৬০ ওয়ার্ডের পুর নিগম জুনাগড়ে পদ্ম-পার্টি ৪৮টি ওয়ার্ড জিতে নিয়েছে। দেবভূমি দ্বারকাকেও বিজেপি বিপুল ব্যবধানে জিতে বোর্ডটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে, বিজেপি ও কংগ্রেসকে মোকাবিলা করে কুটিয়ানা এবং ভনবদ কর্পোরেশন জিতেছে সমাজবাদী পার্টি।

তবে এরই মধ্যে অবাক করা ফল হয়েছে পাঁচটি কর্পোরেশনে। মঙ্গরোল, ডাকোর, অঙ্কলাব, ছোটাউদেপুর এবং বাবলা করপোরেশনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেগুলিতে বোর্ড গঠন নিয়ে সিদ্ধান্ত নেবেন মহকুমা শাসকেরা।


```