সোনিয়া বলেন, নেহরুর জীবন ও কাজ নিয়ে সমালোচনা স্বাভাবিক হলেও ইচ্ছাকৃত বিকৃতি কখনও মেনে নেওয়া যায় না। রীতিমতো কটাক্ষের সুরে মন্তব্য, “আজকের শাসক দলের প্রধান লক্ষ্যই নেহরুকে অপমান (Act To Insult Nehru) করা।

সোনিয়া গান্ধী
শেষ আপডেট: 6 December 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Congress Leader Sonia Gandhi) বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলবেন তা স্বাভাবিক। কিন্তু এবার শুধু বিরোধিতা নয়, পরোক্ষে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বড় ষড়যন্ত্রের (Big Conspiracy) অভিযোগ তুললেন তিনি। সোনিয়ার দাবি, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Indias First Prime Minister Jawaharlal Nehru) ইচ্ছাকৃতভাবে বিকৃত ও অপমান (Insult) করার চেষ্টা করছে বর্তমান শাসকদল।
দিল্লির জওহর ভবনে নেহরু সেন্টার ইন্ডিয়ার (Nehru Centre India) সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোনিয়া বলেন, নেহরুর জীবন ও কাজ নিয়ে সমালোচনা স্বাভাবিক হলেও ইচ্ছাকৃত বিকৃতি কখনও মেনে নেওয়া যায় না। রীতিমতো কটাক্ষের সুরে মন্তব্য, “আজকের শাসক দলের প্রধান লক্ষ্যই নেহরুকে অপমান (Act To Insult Nehru) করা। তাঁকে মুছে ফেলাই শুধু নয়, স্বাধীন ভারতের যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছিল, সেটাকেও ধ্বংস করতে চাইছে ওঁরা।” যদিও বক্তৃতায় বিজেপি (BJP) বা আরএসএস-এর (RSS) নাম নেননি তিনি, কিন্তু বক্তব্যে ইঙ্গিত যে স্পষ্ট, তা নিয়ে সংশয় নেই।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) দাবি করেন, বাবরি মসজিদ (Babri Masjid) নির্মাণে সরকারি তহবিল ব্যবহার করতে নেহরু রাজি ছিলেন, কিন্তু সর্দার প্যাটেল (Sardar Patel) আপত্তি করেন। কংগ্রেস (Congress) এই বক্তব্যকে সরাসরি ‘মিথ্যে’ বলেছে। এই বিতর্কের রেশই সোনিয়ার বক্তব্যে আরও তীব্র হয়ে উঠল।
সোনিয়ার কথায়, যে মতাদর্শ আজ নেহরুর ভাবমূর্তি ভাঙার চেষ্টা করছে, স্বাধীনতার লড়াইতে (Independence Fight) তাদের ভূমিকা ছিল না। একসময় এই আদর্শ ঘৃণার এমন পরিবেশ তৈরি করেছিল যা শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) হত্যার পথ সুগম করেছিল, ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তাঁর সংযোজন, বিশাল ব্যক্তিত্বের মানুষের জীবন নিয়ে মূল্যায়ন হতেই পারে। কিন্তু পরিকল্পিতভাবে তাঁর বহুমুখী ঐতিহ্য ভেঙে ফেলার চেষ্টা ইতিহাস বদলে দেওয়ার এক কৃত্রিম প্রয়াস।
সোনিয়ার আরও অভিযোগ, এখন নিয়মিতই নেহরুর (Jawarhalal Nehru) কাজকে তাঁর সময়ের প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে দেখানো হচ্ছে। অতীতের বাস্তবতা উপেক্ষা করে শুধু রাজনৈতিক স্বার্থে তাঁর ভূমিকা কাটাছেঁড়া করা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি।