Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রী-মুখ বদলের পুরনো চালেই কুরুক্ষেত্র হরিয়ানায় জয় বিজেপির

সাইনিকে বোড়ে করে বিজেপি নেতৃত্ব মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

মুখ্যমন্ত্রী-মুখ বদলের পুরনো চালেই কুরুক্ষেত্র হরিয়ানায় জয় বিজেপির

হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকে ২০০ দিন আগেও কে চিনত?

শেষ আপডেট: 8 October 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশের পর এবার হরিয়ানা। বিধানসভা নির্বাচনের ঠিক কিছুকাল আগে প্রতিষ্ঠান বিরোধী ভোট ছিনিয়ে আনতে মুখ্যমন্ত্রী বদলের বিজেপির ছক হরিয়ানাতেও সফল। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকে ২০০ দিন আগেও কে চিনত? রাজ্য বিধানসভা ভোটের মাত্র ২০০ দিন আগে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়। আর সেই তুরুপের তাসেই হরিয়ানার হরিয়ালির ফসল ঘরে তুলতে চলেছে পদ্ম শিবির।

এই কদিনেই সাইনিকে বোড়ে করে বিজেপি নেতৃত্ব মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। গত ১০ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার যে বীজ অঙ্কুরিত হয়ে মাথা তুলে দাঁড়াচ্ছিল তাকে ছেঁটে ফেলতে পেরেছেন সাইনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাত্র ২ মাস আগে এবং হরিয়ানা ভোটে ৫ মাস আগে, গত মার্চ মাসে বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ বদলে দেয়। মনোহরলাল খট্টরের জায়গায় কুর্সিতে নিয়ে আসে প্রায় অচেনা-অজানা এক অপেক্ষাকৃত নবীন নেতাকে।

যদিও লোকসভা ভোটে বিজেপি মাত্র ৫টি কেন্দ্রে জিতে হতাশ হয়। ১০ বছরের সরকার বিরোধী হাওয়া সম্পর্কে বিজেপিও ওয়াকিবহাল ছিল। বিশেষত সেই হাওয়া অনেক সময় ঝড়ে পরিণত হয় বিধানসভা ভোটে। মঙ্গলবার বিজেপি যখন তৃতীয় বার সরকার গঠনের অবস্থায় চলে এসেছে, তখন তার কৃতিত্ব আর কারও নয়, মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির।

কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা যাঁকে একবার পুতুল মুখ্যমন্ত্রী বলেও উপহাস করতে ছাড়েননি। কিন্তু, সরকার বিরোধী প্রবল হাওয়ার মুখেও সাইনি যেভাবে দলকে বের করে নিয়ে এলেন তাতে তিনি প্রমাণ করে দিলেন তাঁর নামের মাহাত্ম্য 'ব্যতিক্রমী' অর্থাৎ নায়েব।

বিজেপির প্রচারের প্রধান মুখ ছিলেন সাইনি। যে নায়েবের উপর আস্থা রেখে বিজেপি জাঠ ময়দানে পা রেখেছিল তার পূর্ণ মর্যাদা রেখেছেন তিনি। মঙ্গলবার ভোটগণনা চলাকালীনও তিনি বলেন, জয়ের দায়িত্ব দলের ভিতরের সকলের মধ্যে ভাগ করে নেওয়াই রীতি। কিন্তু, যদি পরাজয় হয়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব আমার উপরই বর্তায়। এটাই সাইনির মজবুত নেতৃত্ব ও দায়িত্ববোধের অন্যতম পরিচয়।

তিনি বলেন, আমরা যদি হেরে যাই, তার দায়িত্ব আমার। কেননা আমি ছিলাম প্রচারের মুখ। কিন্তু আমার বিশ্বাস আমরাই জিতব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন ধর্ম-অধর্মের লড়াই হয়েছিল, তেমনই উনি এই যুদ্ধে আমাদের পরিচালিত করেছেন।

হরিয়ানার লড়াইটা এবছর অত সহজ ছিল না। একদিকে কৃষকরা অখুশি, অন্যদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে জওয়ানদের মধ্যে অসন্তোষ ধিকিধিকি আগুনের মতো জ্বলছিল। ফলে জয় জওয়ান, জয় কিষাণের সম্মিলিত শক্তির রাজ্য হরিয়ানায় কংগ্রেস এই দুই অস্ত্রেই বিজেপিকে কুপোকাত করতে চেয়েছিল। কিন্তু, কুর্সিতে বসার পর মাত্র ২১০ দিনে উন্নয়নমূলক প্রকল্প দিয়ে রাজ্যের মন মজিয়ে ফেলেন তিনি। এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণির হওয়ায় তিনি অ-জাঠ ভুক্ত ৪০ শতাংশ ওবিসি ভোটকে একত্রিত করতে পেরেছেন।

আর সে কারণেই মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি লাডওয়া কেন্দ্র থেকে কংগ্রেসের মেওয়া সিংকে ১৬ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, গত ভোটে বিজেপি প্রার্থী পবন সাইনিকে হারিয়ে মেওয়া এই কেন্দ্র থেকে জিতেছিলেন ১২ হাজার ভোটে। সেই জায়গায় হারানো আসন পুনরুদ্ধার করেও চার হাজার বেশি ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।


```