Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বিজেপি কর্মী, জিজ্ঞাসাবাদ করছে এনআইএ

মোবাইল স্টোরের দুই কর্মীকে জেরা করেই সাই প্রসাদের যুক্ত থাকার বিষয়টি জানতে পারে এনআইএ।

বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বিজেপি কর্মী, জিজ্ঞাসাবাদ করছে এনআইএ

শেষ আপডেট: 5 April 2024 18:51

দ্য ওয়াল ব্যুরো: এবার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় এক বিজেপি কর্মীকে আটক করল এনআইএ। সাই প্রসাদ নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জেরা করে বিস্ফোরণের ঘটনার সূত্র পেতে চাইছে এনআইএ। 

তদন্তকারীদের দাবি, রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দুই ব্যক্তি সরাসরি অভিযুক্ত। আর তাঁদের সঙ্গে ওই বিজেপি কর্মীর যোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । এনআইএ সূত্রের খবর, গত সপ্তাহে শিবমোগায় তল্লাশি চালায় এনআই। একটি মোবাইল স্টোর এবং দুই সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। মোবাইল স্টোরের দুই কর্মীকে জেরা করেই সাই প্রসাদের যুক্ত থাকার বিষয়টি জানতে পারে এনআইএ। এরপরেই ওই বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। জেরায় সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় বিজেপি কর্মীর নাম জড়ানোয় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লোকসভার মুখে বিপাকে পড়েছে বিজেপি। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন, “এনআইএর হাতে এক বিজেপি কর্মীর গ্রেফতার হওয়ায় অনেক কিছুই স্পষ্ট হয়ে যাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এর পর কী আর কিছু বলার রয়েছে?” আসলে ক্যাফে বিস্ফোরণের পর কর্ণাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বারে বারে তোপ দেগেছে বিজেপি। কিন্তু সন্দেহভাজন হিসাবে বিজেপিরই এক কর্মী আটক হওয়ায় এবার সুর চড়িয়েছে কংগ্রেস।

গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। অভিযোগ, ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টা পর হয় বিস্ফোরণে ১০ জন আহত হন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল। ৩ মার্চ ঘটনাটির তদন্তভার হাতে নেয় এনআইএ। 


```