Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সোনার হরিণ’ বনাম ‘নির্বাচনী হিন্দু’, ভোটের আগে রামায়ণকে হাতিয়ার করে বাকযুদ্ধে আপ-বিজেপি

রামায়ণকে হাতিয়ার করে বাকযুদ্ধে জড়াল আম আদমি পার্টি ও বিজেপি। 

‘সোনার হরিণ’ বনাম ‘নির্বাচনী হিন্দু’, ভোটের আগে রামায়ণকে হাতিয়ার করে বাকযুদ্ধে আপ-বিজেপি

ফাইল ছবি

শেষ আপডেট: 21 January 2025 20:21

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। মাস ঘুরলেই দিল্লিতে বিধানসভা ভোট। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সে আম আদমি পার্টি হোক, বিজেপি বা কংগ্রেস রাজনীতির ময়দানে একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মরিয়া। তবে ভোটের সময় যত এগিয়ে আসছে, একে অপরকে কাদা ছোড়াছুড়ির খেলা সামনে আসছে। এবার রামায়ণকে হাতিয়ার করে বাকযুদ্ধে জড়াল আম আদমি পার্টি ও বিজেপি। 

একদিকে যেমন বিজেপিকে ‘সোনার হরিণের’ সঙ্গে তুলনা করলেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, তেমনই পাল্টা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘নির্বাচনী হিন্দু’ বলে কটাক্ষ গেরুয়া শিবিরের। কিন্তু আচমকা কী কারণে এই কাদা ছোড়াছুড়ি? যার জন্য একেবারে রামায়ণকে টেনে আনতে হল?

জানা গেছে, গণ্ডগোলের শুরু সোমবার। দিল্লিতে নির্বাচনী ভাষণে বিজেপির পাতা ফাঁদে যাতে মানুষ একেবারেই পা না দেন, তার তুলনা টানতেই সোনার হরিণের প্রসঙ্গ টানেন তিনি। সোনার হরিণ দেখিয়ে যে কৌশলে সীতাকে অপহরণ করেছিলেন রাবণ, বিজেপিও সেই আশায় রয়েছে। সে কারণেই দিল্লিবাসীকে সাবধান করে দেন তিনি। 

আপের আহ্বায়কের আরও অভিযোগ, বিজেপির লোকেরা সোনার হরিণের মতো, ফাঁদ পেতে বসে আছে। পা ফেললেই সর্বনাশ।” তবে কেজরিওয়াল বিজেপির তুলোধনা করতে গিয়ে একটা বিষয় একেবারেই ভুলে মেরে বলে দেন, “রাবণ নিজেই সোনার হরিণের ছদ্মবেশ ধরেছিলেন। যদিও রামায়ণে কথিত আছে, রাবণের নির্দেশে সোনার হরিণের বেশ ধরেছিল রাক্ষস মারিচ। 

কেজরির এই ভুল ধরেই বিজেপি নেমে পড়ে ময়দানে। তাঁর বিরুদ্ধে সনাতন ধর্মকে অপমান ছাড়াও রামায়ণের ভুল ব্যাখ্যা করার অভিযোগ তুলে সরব হয়েছে। পাশাপাশি আপ নেতাকে ‘নির্বাচনী হিন্দু’ বলে আক্রমণ ফিরিয়ে দিয়েছে গেরুয়া বাহিনী। বিজেপি মুখপাত্র অজয় অলোক বলেন, ‘কেজরিওয়াল শিক্ষিত মানুষ, তিনি আইআইটি-র স্নাতক। কিন্তু রামায়ণ জানেন না।’ 

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তাঁর রামায়ণ জ্ঞান নিয়ে বিজেপির সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, “আমি বলেছিলাম সোনার হরিণের বেশে এসেছিলেন রাবণ। মা সীতা সেই হরিণটি চেয়েছিলেন। ওরা বলছে যে রাবণ নয়, হরিণের বেশে এসেছিল রাক্ষস মারিচ। বিজেপির সবাই আমার বাড়ির বাইরে বিক্ষোভ করছে এবং জানতে চাইছে আমি রাবণকে কেন অপমান করেছি। ওরা রাবণকে এতটাই ভালবাসে। আসলে ওঁদের প্রকৃতিই রাক্ষুসে।”

এরপর দিল্লিবাসীকে সতর্ক করে বলেন, দিল্লির বস্তিবাসী এবং দরিদ্র শ্রেণির মানুষদের সতর্ক করতে চাই। এদের ফাঁদে একেবারেই পা দেবেন না। ক্ষমতায় এলে আপনাদের রাক্ষসের মতো গিলে ফেলবে।


```