তিনি এ বছরও যে ছবি ব্যবহার করেছেন, সেটিই গত বছরও তাঁর ছট পুজো শুভেচ্ছার সঙ্গে পোস্ট করা হয়েছিল।
.jpeg.webp)
রাহুল গান্ধী
শেষ আপডেট: 27 October 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Elections) আগে ছট পুজোর (Chhat Puja) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি এ বছরও যে ছবি ব্যবহার করেছেন, সেটিই গত বছরও তাঁর ছট পুজো শুভেচ্ছার সঙ্গে পোস্ট করা হয়েছিল। এই পুরনো ছবি ব্যবহারের ঘটনাকে ঘিরেই রাহুলকে কটাক্ষ করল বিজেপি (BJP)।
বিজেপির আইটি সেল প্রধান (IT Cell Chief) অমিত মালব্য (Amit Malviya) বলেন, “বিহার আর তার উৎসবের সঙ্গে যদি সামান্য মমতাও না থাকে, তাহলে ভোটে দাঁড়ান কেন? আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতেও যদি মন না চায়, তাহলে এই অভিনয় কেন?”
তিনি আরও লেখেন, “ছটের মতো পবিত্র উৎসব ভক্তি আর ঐতিহ্যে ভরপুর। অথচ আপনি পুরনো ছবি পোস্ট করে দায় সারছেন, যেন বাধ্য হয়ে করতে হচ্ছে।”
রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন - ছট পুজোর পবিত্র উৎসবে সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে উঠুক সকলের জীবন। কিন্তু শীঘ্রই নজর যায় সেই ছবির দিকে যেটি তিনি ২০২৪ সালেও শুভেচ্ছা দেওয়ার জন্য ব্যবহার করেছিলেন।
এখান থেকেই বিজেপি আক্রমণ শানায়, অভিযোগ করে যে রাহুল বিহার ও তার সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

অমিত মালব্যর কথায়, “বিহারের মানুষকে নোংরা ভাবেন, তাঁদের শরীর থেকে গন্ধ আসে বলে মনে করেন — তবু ভোটের জন্য হাত মেলান। এটা আপনার বাধ্যবাধকতা, শ্রদ্ধা নয়।” আরও এক ধাপ এগিয়ে তিনি যোগ করেন, “বিহারকে অপমান বন্ধ করুন। যদি ওদের ভক্তি বোঝার ক্ষমতা না থাকে, তাহলে কলম্বিয়া ফিরে যান, যেমন সেখানেই আপনি ছুটি কাটাচ্ছিলেন।”
বিহারে দুই দফায় ভোট হবে — ৬ ও ১১ নভেম্বর, ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর। এই নির্বাচনে রজেডি-কংগ্রেস জোট (মহাগঠবন্ধন) এনডিএ-র বিরুদ্ধে লড়বে, আর রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি বিহারের ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করতে চলেছে।