Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধীদের নিশানা করে বিজেপির পোস্টার, রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না সনিয়া,মমতারা

বিরোধীরা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরই এ ব্যাপারে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির তরফে সোশ্যাল সাইটে বিরোধীদের নিশানা করে পোস্টার টুইট করা হয়েছে।

বিরোধীদের নিশানা করে বিজেপির পোস্টার, রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না সনিয়া,মমতারা

শেষ আপডেট: 11 January 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছেছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীি দলগুলির নেতা, নেত্রীদের কাছে। যদিও মন্দির উদ্বোধনের এই অনুষ্ঠানকে 'রাজনৈতিক কর্মসূচি' আখ্যা দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অধিকাংশ বিরোধীদলগুলি।

বিরোধীরা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরই এ ব্যাপারে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির তরফে সোশ্যাল সাইটে বিরোধীদের নিশানা করে পোস্টার টুইট করা হয়েছে। যাতে সনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে,অধীর চৌধুরীদের ছবি কোলাজ করে লেখা হয়েছে, 'সনাতন বিরোধীদের মুখগুলি লক্ষ্য করুন, যাঁরা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে...।'

पहचानिए, राम मंदिर प्राण प्रतिष्ठा समारोह के न्योते को ठुकराने वाले सनातन विरोधियों के चेहरे... pic.twitter.com/0ESH0eYUt1

— BJP (@BJP4India) January 11, 2024 " />

কংগ্রেসের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে, ধর্মএকটি ব্যক্তিগত বিষয়। কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠার নামে এটি বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক প্রকল্প। দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ বলেন, "সামনে লোকসভা ভোট। তাই রাম মন্দিরের উদ্বোধন এগিয়ে এনে ধর্মের উস্কানি দিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি। ওদের এই কৌশল মানুষের কাছে স্পষ্ট।"

বামেদের তরফে আগেই এই অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরানো হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও আগেই জানিয়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি বরদাস্ত করেন না। তাই এই অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই নেই। 

কংগ্রেসের শীর্ষ নেতারা এক যোগে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার কথা জানানোয় বিজেপির তরফে পাল্টা আক্রমণ ধেয়ে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের অভিযোগ, "যারা ভগবান রামকে কাল্পনিক বলেছেন তাদের জন্য এটা নতুন কিছু নয়। এই সেই একই কংগ্রেস যে একবার অযোধ্যায় বাবরি মসজিদ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল।"

তাঁর দাবি, "অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে কংগ্রেস ভগবান রামকে বয়কট করল, লোকসভা ভোটে জনগণ কংগ্রেসকে বয়কট করে এর জবাব দেবে।"


```