Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদে সেঙ্গল সরিয়ে সমাজবাদী এমপির সংবিধান রাখার দাবি বিজেপি ঠেলল ডিএমকে’র কোর্টে

নতুন সংসদ ভবনে স্পিকারের চেয়ারের পাশে রাখা সেঙ্গল সরিয়ে সেখানে সংবিধানের কপি রাখার দাবি তুলেছেন সমাজবাদী পার্টির প্রবীণ সাংসদ আরকে চৌধুরী।

সংসদে সেঙ্গল সরিয়ে সমাজবাদী এমপির সংবিধান রাখার দাবি বিজেপি ঠেলল ডিএমকে’র কোর্টে

সেঙ্গল সরিয়ে সংবিধানের কপি রাখার দাবি তুলেছেন সমাজবাদী পার্টি

শেষ আপডেট: 27 June 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: ১৮ তম লোকসভা যাত্রা শুরু করেছে গত সোমবার। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। এরমধ্যেই সেঙ্গল নিয়ে নয়া বিতর্কের সূচনা হয়েছে। নতুন সংসদ ভবনে স্পিকারের চেয়ারের পাশে রাখা সেঙ্গল সরিয়ে সেখানে সংবিধানের কপি রাখার দাবি তুলেছেন সমাজবাদী পার্টির প্রবীণ সাংসদ আরকে চৌধুরী। উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ থেকে নির্বাচিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আরকে চৌধুরী স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে এই প্রস্তাব দিয়েছেন।

চিঠির কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ইন্ডি জোটের একাধিক শরিক নেতা সমাজবাদী পার্টির সাংসদের প্রস্তাবে সায় দিয়েছেন। যদিও ওই দলের সুপ্রিমো অখিলেশ যাদব সরাসরি এই ব্যাপারে মন্তব্য করেননি। তবে দলীয় সাংসদের কথা উড়িয়েও দেননি। অখিলেশ বলেন, “প্রধানমন্ত্রী সেঙ্গলটি নতুন সংসদ ভবনে প্রতিষ্ঠার সময় সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী সংসদ ভবনে প্রবেশ করে তা করেননি। প্রধানমন্ত্রীকে তাঁর ভুলের কথাই আমাদের সাংসদ মনে করিয়ে দিয়েছেন।“ 

যদিও আরকে চৌধুরী স্পিকারকে লেখা চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন তাঁর আপত্তির কারণ। তিনি বলেছেন, সেঙ্গল রাজতন্ত্রের প্রতীক। ভারত এখন প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের প্রধান প্রতীক ও হাতিয়ার হল তার সংবিধান। নতুন সংসদ ভবনের মতো জায়গায় রাজদণ্ড কোনওভাবেই থাকতে পারে না। 

প্রবীণ কংগ্রেস সাংসদ বি মণিক্কম টেগর সমাজবাদী পার্টির সাংসদের প্রস্তাবকে পূর্ণ সমর্থন করেছেন। তিনি বলেন, ভারতের আইনসভায় কোনও ভাবেই সেঙ্গল থাকতে পারে না। আমরা জনগণের প্রতিনিধি। সংবিধানই আমাদের মূল শক্তি। আরকে চৌধুরীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন আরজেডির রাজ্যসভার সাংসদ তথা লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতীও। 

প্রসঙ্গত, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে শপথ নিয়েছেন হাতে সংবিধানের কপি নিয়ে। সংসদ ভবনের বাইরে সরকার বিরোধী আন্দোলনের সময়ও বিরোধী সাংসদদের হাতেও সংবিধানের কপি ছিল।  

এই পরিস্থিতিতে সেঙ্গল বিতর্ক ডিএমকে’র কোর্টে ঠেলে দিয়েছে বিজেপি। শাসক দলের বক্তব্য, এই ব্যাপারে আগে ডিএমকে এবং তাদের নেতা এমকে স্ট্যালিন দলের এবং নিজের অবস্থান স্পষ্ট করুন। 

প্রসঙ্গত, গত বছর গণেশ চতুর্থীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে সেঙ্গল প্রতিষ্ঠা করেন। সেটি তামিলনাড়ুর একটি মন্দিরে রাখা ছিল। প্রাচীন কালে চোল রাজারা ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে ধাতুর তৈরি রাজদণ্ড ব্যবহার করতেন, তামিল ভাষায় যেটিকে সেঙ্গল বলা হয়ে থাকে। নতুন সংসদ ভবনে সেটি প্রতিষ্ঠার আগে তামিল পুরোহিতেরা পূজা করে প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেন। বিজেপি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে’র কোর্টে সেঙ্গল বিতর্ক ঠেলে দিয়ে ইন্ডি জোটকে অস্বস্তিতে ফেলার কৌশল নিয়েছে।


```