Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, 'জুতো গুনতে আসতেই পারে', বললেন সাংসদ

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, 'জুতো গুনতে আসতেই পারে', বললেন সাংসদ

শেষ আপডেট: 8 November 2023 17:06

দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। বুধবার বিকেলে এই দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এ ব্যাপারে সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন নিশিকান্ত।

এর আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরাসরি সিবিআইয়ের কাছে হলফনামা পেশ করে অভিযোগ জানিয়েছিলেন মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহাদরাই। তাঁর অভিযোগ ছিল, মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হীরানন্দানির সঙ্গে মিলে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। 
নিশিকান্ত বোঝাতে চেয়েছেন, সিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করছে না। মহুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল।

এর প্রতিক্রিয়া জানাতে মহুয়া এদিন পাল্টা পোস্ট করেন। এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের সাংসদ লেখেন, "যে সমস্ত সংবাদমাধ্যম আমার জবাব চাইছেন তাঁদের জন্য জানাচ্ছি, প্রথমত সিবিআইকে আগে আদানির ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি নিয়ে এফআইআর দায়ের করতে হবে। আর দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা নীতি কতটা বিপজ্জনক হলে বিদেশি শেয়ার সমৃদ্ধ আদানির কোম্পানি ভারতের নৌ ও বিমানবন্দর কেনার জন্য সকারি মন্ত্রকের ছাড়পত্র পেয়ে যাচ্ছে।

তারপর সিবিআইকে স্বাগত, ওরা এসে আমার জুতো গুনে যাক।"

অন্না হজারের আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনে দুর্নীতি বন্ধ করতে ২০১৩ সালে লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। সাংসদদের বিরুদ্ধে তদন্তের অধিকারও রয়েছে লোকপালের। বর্তমানে লোকপালের চেয়ারম্যান হলেন বিচারপতি প্রদীপ কুমার মহান্তি।

মহুয়ার বিরুদ্ধে নিশিকান্তর অভিযোগ ছিল সুনির্দিষ্ট। এক, শিল্পপতির থেকে টাকা ও দামি উপহার নিয়ে তাঁর ব্যবসায়িক স্বার্থরক্ষায় সংসদে প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র। দুই, ওই শিল্পপতিকে সংসদের ওয়েবসাইটের লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া।  

এ ব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও অভিযোগ করেছিলেন নিশিকান্ত। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটিও এ ব্যাপারে তদন্ত করছে। কমিটি নিশিকান্তকে জিজ্ঞাসাবাদ করেছে। মহুয়াকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে মহুয়া অভিযোগ করেছিলেন যে তাঁকে নোংরা প্রশ্ন করা হচ্ছিল। তাই তিনি কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসেন। 

দু’পক্ষের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছে। মহুয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার বা আদৌ দরকার কিনা সে ব্যাপারে বৃহস্পতিবারের বৈঠকে খসড়া সুপারিশ পেশ করার কথা কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারের। তার আগেই এবার সিবিআই তদন্তের নির্দেশও দিয়ে দিল লোকপাল। 

এ ব্যাপারে কংগ্রেসের এক নেতা এদিন বলেন, মহুয়াকে পরিকল্পিত ভাবে ঘিরে ফেলতে চাইছে বিজেপি। সবটা দেখে সেটা এখন জলের মতই স্বচ্ছ।


```