Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হেমা মালিনীর দাবি, ৬-৭ লক্ষ ভোটে জিতব, 'রামচন্দ্র' অরুণ গোভিলের বাজি, বিজেপি ৪০০ পার

হেমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন।

হেমা মালিনীর দাবি, ৬-৭ লক্ষ ভোটে জিতব, 'রামচন্দ্র' অরুণ গোভিলের বাজি, বিজেপি ৪০০ পার

শুক্রবার ভোটের দিন হেমা মালিনী সাংবাদিকদের মুখোমুখি।

শেষ আপডেট: 26 April 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: ভোটের দিনই নিজের জয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে দিলেন হেমা মালিনী। শুক্রবার দ্বিতীয় দফার ভোটে মথুরা থেকে হ্যাটট্রিকের লক্ষ্যে লড়ছেন। এদিন সকালেই নিজের জয় প্রসঙ্গে জানান, অন্তত ৬-৭ লক্ষ ভোটে তিনি জিতবেন। তাঁর কথায়, নিশ্চিত ৬ লক্ষের বেশি ভোটে জিতব।

বিজেপি প্রার্থী হেমা বলেন, এখন কর্মীদের মধ্যে আলোচনা চলছে ৬ লক্ষ নাকি ৭ লক্ষ ভোটের ব্যবধান থাকবে! যাই হোক জয়টাই আনন্দের। এদিনও হেমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন। দেশের জন্য তাঁদের অবদানের কথা তুলে ধরেন।

হেমা বলেন, মোদীজি, যোগীজি এবং অমিতজি দেশের জন্য অনেক করেছেন। আমরা নিশ্চিত, আমরা জিতছি। এর মধ্যে সংশয়ের কিছু নেই। দেশের সর্বত্রই ভালো ভোট হচ্ছে। প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় ভোট শতাংশের হার খুব ভালো। হেমার দাবি, আমি সকলের কাছে আবেদন করেছি, আরও বেশি সংখ্যায় বেরিয়ে এসে ভোট দিতে। তিনি আরও বলেন, আমি আশা করি, সবকিছু ভালো হবে। আমরা ভালো ফল করতে চলেছি।

এদিকে, রামানন্দ সাগরের মেগা টিভি সিরিয়াল রামায়ণের নায়ক অরুণ গোভিল এদিন বলেন, আমার পূর্ণ বিশ্বাস আছে, বিজেপি ৪০০ পেরিয়ে যাবে। উত্তরপ্রদেশের মিরাট লোকসভা কেন্দ্রের পদ্ম-প্রার্থী অরুণ গোভিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন সমাজবাদী পার্টির সুনীতা বর্মা এবং বহুজন সমাজ পার্টির দেবরত কুমার। প্রসঙ্গত, এই কেন্দ্রে বিজেপি তিনবারের সাংসদ রাজেন্দ্র আগরওয়ালকে সরিয়ে ছোটপর্দার রামচন্দ্রকে বাজি ধরে।

বিরোধীদের অভিযোগ, তিনি মিরাটের বহিরাগত। তার জবাবে গোভিল বলেন, আমি এখানে জন্মেছি, বড় হয়েছি, লেখাপড়া করেছি। কী করে আমি বহিরাগত হলাম?


```