Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কর্নাটকে পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ মঞ্চে বিজেপি নেতার মৃত্যু,অস্বস্তিতে কংগ্রেস

কর্নাটকের শিবমোঙ্গা জেলায় এক বিজেপি নেতার মৃত্যুতে চরম অস্বস্তিতে পড়েছে রাজ সরকার এবং শাসক দল কংগ্রেস।

কর্নাটকে পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ মঞ্চে বিজেপি নেতার মৃত্যু,অস্বস্তিতে কংগ্রেস

দাম বৃদ্ধির প্রতিবাদ মঞ্চে বিজেপি নেতার মৃত্যু

শেষ আপডেট: 17 June 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের শিবমোঙ্গা জেলায় এক বিজেপি নেতার মৃত্যুতে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার এবং শাসক দল কংগ্রেস।

ওই বিজেপি নেতার নাম এমভি ভানুপ্রকাশ। তিনি রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় ভাষণ দিচ্ছিলেন। আচমকা অসুস্থ বোধ করেন। হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

কর্নাটকে রবিবার থেকে বলবৎ হয়েছে পেট্রল ও ডিজেলের নতুন হার। রাজ্যের কংগ্রেস সরকার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার প্রতি তিন টাকা ও সাড়ে তিন টাকা করে বাড়িয়ে দিয়েছে বিক্রয় কর বাবদ। প্রসঙ্গত, পেট্রল, ডিজেলে এখনও জিএসটি চালু হয়নি। 

বিজেপি ওই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদ আন্দোলনের ডাক দেয়। শিবমোঙ্গার জেলা সদরে সোমবারের প্রতিবাদ সভায় ভাষণ দিচ্ছিলেন ওই নেতা। 

স্বভাবতই বিজেপি নেতার এমন মর্মান্তিক মৃত্যুতে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস ও কংগ্রেসের সরকার। বিজেপি রবিবার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিল।  তাদের বক্তব্য ভোট মিটতেই কংগ্রেস সরকারের আসল চেহারা বেরিয়ে পড়েছে। 

অন্যদিকে, কংগ্রেসের বক্তব্য, রাজ্যের প্রতি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ ব্যবহারের কারণেই রাজ্য সরকার আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। রাজ্য থেকে যে অর্থ কেন্দ্রের কোষাগারে জমা হচ্ছে তার ছিটেফোঁটাও কর্নাটক সরকার পাচ্ছে না। বাধ্য হয়েই আয় বাড়াতে জ্বালানির উপর কর চাপাতে হয়েছে।


```