Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের শপথে ওয়েটার আমন্ত্রিত, কিন্তু প্রধানমন্ত্রী নন, মোদীকে ঠেস বিজেপি নেতার

জয়শঙ্করের নাম ঘোষণার পরেই ফের একবার স্বামী এক তিরে বিঁধলেন মোদী ও বিদেশমন্ত্রীকে।

ট্রাম্পের শপথে ওয়েটার আমন্ত্রিত, কিন্তু প্রধানমন্ত্রী নন, মোদীকে ঠেস বিজেপি নেতার

ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

শেষ আপডেট: 13 January 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: ওয়েটারকেও আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীকে নয়। প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এই ভাষাতেই তির্যক শেল বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমেরিকার ৪৭-তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে মোদীর স্বঘোষিত বন্ধু ট্রাম্প তাঁকেই আমন্ত্রণ জানাননি বলে জানা গিয়েছে। তাঁর বদলে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যাঁকে স্বামী এর আগেও ওয়েটার বলে ঠেস মেরেছিলেন। কেন্দ্রীয় সরকারের তরফে জয়শঙ্করের নাম ঘোষণার পরেই ফের একবার স্বামী এক তিরে বিঁধলেন মোদী ও বিদেশমন্ত্রীকে।

একটি এক্সবার্তায় সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, আমার আমেরিকাবাসী বন্ধুরা হেসে গড়াগড়ি খাচ্ছে জেনে যে ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে বসার অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে ওয়েটারকে আমন্ত্রণ জানালেও প্রধানমন্ত্রীকে ডাকা হয়নি!! এটা কি একটা বিরাট অপমান নয়? এই আমন্ত্রণ গ্রহণের জন্য ওয়েটারকে বের করে দেওয়া উচিত, লিখেছেন স্বামী।

এর আগে স্বামী অভিযোগ তুলেছিলেন যে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাঁকে নিমন্ত্রণ করার জন্য তদ্বির করতে প্রধানমন্ত্রী জয়শঙ্করকে আমেরিকা পাঠিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ডিসেম্বরের ২৪-২৯ তারিখ পর্যন্ত জয়শঙ্করের এই মার্কিন সফর ছিল তাঁর প্রথম আমেরিকা যাত্রা। তার পরিপ্রেক্ষিতে স্বামী গেরুয়া দল ও প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছিলেন। স্বামীর দাবি ছিল, মোদী একজন ওয়েটারকে আমেরিকায় পাঠিয়েছিলেন এই বলে যে, তাঁর (মোদী) জন্য যাতে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রটি আদায় করে আনতে পারেন। তা না পারলে তাঁর চাকরিও যেতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে, মোদীকে আমন্ত্রণ করার কোনও ইচ্ছেই ডোনাল্ড ট্রাম্পের নেই।


```