Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

রেললাইনে হুমড়ি খেয়ে পড়লেন বিজেপি বিধায়ক, বন্দে ভারত উদ্বোধনে বিপত্তি

আগ্রা-বারাণসী বন্দে ভারতের উদ্বোধনে গিয়েছিলেন এটাওয়ার বিজেপি বিধায়ক সরিতা।

রেললাইনে হুমড়ি খেয়ে পড়লেন বিজেপি বিধায়ক, বন্দে ভারত উদ্বোধনে বিপত্তি

লাইনে পড়ে গেলেন বিজেপি বিধায়ক

শেষ আপডেট: 17 September 2024 12:48

দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। এমন ভিড়ের চাপ, হুমড়ি খেয়ে রেললাইনে পড়লেন বিজেপি বিধায়ক। ঘটনাটি উত্তরপ্রদেশের।

সোমবার আগ্রা-বারাণসী বন্দে ভারতের উদ্বোধনে গিয়েছিলেন এটাওয়ার বিজেপি বিধায়ক সরিতা ভাদোরিয়া। সঙ্গে অন্যান্য বিজেপি নেতারাও ছিলেন। সেই অনুষ্ঠানে ভারতীয় রেলের আধিকারিকদের সঙ্গে একদম সামনের সারিতে দাঁড়িয়েছিলেন তিনি। সবুজ পতাকাও নাড়াচ্ছিলেন।

তখনই ভিড়ের চাপে নিজেকে সামলাতে না পেরে ধাক্কা খেয়ে প্ল্যাটফর্ম থেকে হুমড়ি খেয়ে লাইনে পড়ে যান। সঙ্গে থাকা দলের কর্মীরা এবং পুলিশ আধিকারিকরা হাত ধরে তাঁকে টেনে তোলেন। আর এই গোটা ঘটনার ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও দ্য ওয়াল ভিডিওর সত্যতা যাচাই করেনি। 

প্রসঙ্গত, পুজোর আগেই গত রবিবার একসঙ্গে ৬টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিন জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হলেও বাংলার ভাগ্যে জুটেছে ৩টি। জানা গিয়েছে, এর মধ্যে হাওড়া থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস যাবে ওড়িশার রাউরকেল্লায়, আরেকটি যাবে বিহারের ভাগলপুরে এবং অপরটি বিহারের গয়া পর্যন্ত।

অন্যদিকে বাকি তিনটি ট্রেন টাটানগর-পাটনা, ব্রহ্মপুর-টাটানগর ও দেওঘর-বারাণসী রুটে যাতায়াত করবে বলে জানানো হয়েছে রেলের তরফে।


```