Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মানুষ 'আপদ' বিদায় করেছে, সব ঋণ শোধ করবে ডবল ইঞ্জিন সরকার, দিল্লিবাসীকে আশ্বাস মোদীর

আপ-এর উদ্দেশে মোদীর এহেন 'আপদ' কটাক্ষ নতুন নয়। আগেও দিল্লির এক সভা থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে ‘আপদ’ বলেছিলেন।

মানুষ 'আপদ' বিদায় করেছে, সব ঋণ শোধ করবে ডবল ইঞ্জিন সরকার, দিল্লিবাসীকে আশ্বাস মোদীর

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 8 February 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: ২৭ বছর পর দেশের রাজধানীতে বিজেপির প্রত্যাবর্তন। ১৯৯৮ সালে শেষ বার ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারপর ক্ষমতা দখল করে কংগ্রেস। ২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। 'মাফলার ম্যান' কেজরিওয়ালকে রাজ্যের দায়িত্ব সঁপেছিল রাজধানীবাসী। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে সেই আস্থা হারিয়েছে তাঁর দল। দীর্ঘ সময় পর কুর্সি পেয়ে যারপরনাই খুশির হাওয়া গেরুয়া শিবিরে। নরেন্দ্র মোদী বললেন, "মানুষ আপদ বিদায় করেছে।"

আপ-এর উদ্দেশে মোদীর এহেন 'আপদ' কটাক্ষ নতুন নয়। আগেও দিল্লির এক সভা থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে ‘আপদ’ বলেছিলেন। সেই একই ঢঙে শনিবার বিজেপির সদর দফতরে গিয়ে দিল্লিবাসী ও দলের কর্মী-সমর্থকদের ভালবাসা জানিয়ে সেই সুরই ফের একবার বইয়ে দিলেন।

শনিবার বিজেপির সদর দফতর থেকে তিনি বলেন, "দিল্লির জনগন আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। যা আমাদের কাছে ঋণের সমান। এবার রাজ্যের ডবল ইঞ্জিন সরকার জনতা-জনার্দনকে উন্নয়ন, বিকাশের মাধ্যমে সেই ঋণ ফিরিয়ে দেবে। আজকের জয় সামান্য জয় নয় ঐতিহাসিক। আজকের জয় 'আপদ'কে বের করে দিয়েছে। আপদের থেকে দিল্লি মুক্তি পেল, যা জনাদেশে স্পষ্ট।"

প্রসঙ্গত, দিল্লির যে সভা থেকে 'আপদ' শব্দ আমদানি হয়েছিল, সেই সমাবেশ থেকে মোদী জানিয়েছিলেন, "দিল্লি বলছে, ‘আপদের’র অজুহাত আর চলবে না, মিথ্যে প্রতিশ্রুতি আর চলবে না। লুটপাট ও মিথ্যার দিন শেষ। মানুষ চায় বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’—যারা গরিবদের জন্য ঘর তৈরি করবে, দিল্লির আধুনিকীকরণ করবে, প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেবে এবং ট্যাঙ্কার মাফিয়াদের কবল থেকে মুক্তি দেবে।"

আজকের দিল্লির বিধানসভা নির্বাচনের ফল সেই 'মুক্তি'রই যেন প্রতিধ্বনি। এদিন ভোট গণনা শুরুর পর থেকেই পালে হাওয়া লেগেছিল বিজেপির। ট্রেন্ড তখনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল মুখ থুবড়ে পড়বে কেজরিওয়ালের। গত বুধবার যে ক'টা বুথফেরত সমীক্ষা বেরিয়েছিল, তাতে ইঙ্গিত দেওয়া হয়েছিল দিল্লির কুর্সি দখল করবে ভারতীয় জনতা পার্টি। বাকিটা... ইতিহাস।


```