Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমে মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিল করল বিজেপি সরকার, কী ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

অসমে মুসলিমদের বিয়ে নথিভুক্তির ১৯৩৫ সালে তৈরি আইন ‘অসম মুসলিম ম্যারেজেস অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট’ বাতিল করে দিল রাজ্যের বিজেপি সরকার।

অসমে মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিল করল বিজেপি সরকার, কী ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 24 February 2024 11:13

দ্য ওয়াল ব্যুরো: অসমে মুসলিমদের বিয়ে নথিভুক্তির ১৯৩৫ সালে তৈরি আইন ‘অসম মুসলিম ম্যারেজেস অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট’ বাতিল করে দিল রাজ্যের বিজেপি সরকার। শুক্রবার বেশি রাতে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই আইন বাতিল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকার জানিয়েছে, বিয়ে নিবন্ধন আইনে ধর্ম নির্বিশেষে ন্যুনতম বয়সে সমতা আনা হবে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ব্যাখ্যা, অসম সরকারের এই পদক্ষেপ অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুরোপুরি অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা আগেই জানিয়ে রেখেছেন বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী। 

অসমে নাবালিকাদের বিয়ে আটকাকে বর্তমান সরকার গোড়া থেকেই সচেষ্ট। সেই অভিযানের অংশ হিসাবে ব্রিটিশ আমলের আইনটি বাতিল করা হল। তাতে ছেলে ও মেয়েদের যথাক্রমে ২১ এবং ১৮ বছরের কম বয়সিদের বিয়ে নথিভুক্ত করার বিধান ছিল। অসম সরকার গত দু’ বছর ধরে নাবালিকা বিয়ে বন্ধ করতে অভিযান চালাচ্ছে। 

সেই অভিযানে গত বছর ফেব্রুয়ারিতে প্রথম দফায় ৩,৪৮৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ৪,৫১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই বছর অক্টোবরে দ্বিতীয় অভিযানে গ্রেফতার করা হয় ৯১৫জনকে। মামলা দায়ের হয় ৭১০ জনের বিরুদ্ধে। 

ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গিয়ে পুলিশ জানতে পারে, নাবালিকাদের অনেকেরই বিয়ে মুসলিম ম্যারেজ আইনে নথিভুক্ত করা আছে। ফলে আইনত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়ে পারেনি। অসম সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জানিয়েছিল, রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণে নাবালিকা বিয়েতেও রাশ টানা দরকার। তাছাড়া, অল্প বয়সে মা হওয়ার ফলে বহু মহিলা অকালে গুরুতর রোগভোগের শিকার হচ্ছেন। মারাও যাচ্ছেন অনেকে। কমিটির সুপারিশ মেনে অভিযানের সিদ্ধান্ত করে সরকার।

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বেশি রাতে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বর্তমান সমস্যা থেকে মুক্তি পেতে বিতর্কিত আইনটিই বাতিলের সিদ্ধান্ত করেছে সরকার। রাজ্যে যে ৯৪জন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার আছেন, সরকার তাদের এককালীন দু লাখ টাকা আর্থিক সহায়তা দেবে। নতুন করে মুসলিম ম্যারেজ আইন চালু করবে সরকার। তাতে সরকার নির্ধারিত বিয়ের বয়সের সীমা রক্ষা করা বাধ্যতামূলক হবে। অর্থাৎ মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বছর বিয়ের ন্যূনতম বয়স।


```