Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিয়ানায় পতনের মুখে বিজেপি সরকার! সমর্থন তুলে কংগ্রেসের পাশে তিন নির্দল বিধায়ক

দেশজুড়ে লোকসভা ভোট চলছে। মঙ্গলবার তৃতীয় দফা ভোটের মাঝেই হরিয়ানায় বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসের পাশে থাকার ঘোষণা করলেন সে রাজ্যের তিনজন নির্দল বিধায়ক।

হরিয়ানায় পতনের মুখে বিজেপি সরকার! সমর্থন তুলে কংগ্রেসের পাশে তিন নির্দল বিধায়ক

সাংবাদিক বৈঠকে হরিয়ানার তিন নির্দল বিধায়ক।

শেষ আপডেট: 7 May 2024 21:31

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লোকসভা ভোট চলছে। মঙ্গলবার তৃতীয় দফা ভোটের মাঝেই হরিয়ানায় বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসের পাশে থাকার ঘোষণা করলেন সে রাজ্যের তিনজন নির্দল বিধায়ক।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেননির্দল বিধায়ক রণধীন গোলান (পান্ডুরি), ধর্মপাল গোন্ডার (নিলোখেরি) এবং সোমবীর সিংহ সঙ্গওয়ান (দাদরি)। তাদের আরও দাবি,  বাদশাপুরের নির্দল বিধায়ক রাকেশ দৌলতাবাদও তাঁদের সঙ্গে রয়েছেন। 

ফলে সরকার গঠনের দু'মাসের মধ্যে হরিয়ানায় চরম সঙ্কটে গেরুয়া শিবির।

৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় বর্তমানে দু’টি আসন খালি থাকায় গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৫ জন বিধায়কের সমর্থন। বিজেপির মোট বিধায়কের সংখ্যা ৪০ জন। চারজন নির্দলের পাশাপাশি হরিয়ানা লোকহিত পার্টির গোপাল কান্ডাও বিজেপিকে সমর্থন জানিয়েছিল। তারই ভিত্তিতে ৪৫টি আসন নিয়ে সরকার গঠন করেছিল বিজেপি।

অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেসে ৩০, জেজেপি তে১০ এবং আইএনএলডিতে ১ জন বিধায়ক রয়েছেন। চারজন নির্দল সমর্থন তুলে নিয়ে কংগ্রেসকে সমর্থন জানানোর কথা ঘোষণা করায় বিরোধী শিবিরের মোট বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫। অন্যদিকে বিজেপির সংখ্যা দাঁড়াচ্ছে ৪১ জন।

এদিকে সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৫টি আসন। সেদিক থেকে বিজেপি সরকারের পতন এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় হরিয়ানার ১০টি লোকসভা আসনের সবকটিতে ভোটগ্রহণ হবে। তার আগে সরকার পতনের পরিস্থিতি তৈরি হওয়ায় গেরুয়া শিবিরের চাপ যথেষ্ট বাড়ল।


```