Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিতর্কিত ব্রিজভূষণকে টিকিট দিল না বিজেপি, প্রতীক পেলেন ছোট ছেলে করণ

রায়বেরলিতে সনিয়ার কাছে হেরো প্রার্থীর উপরই আস্থা দলের

বিতর্কিত ব্রিজভূষণকে টিকিট দিল না বিজেপি, প্রতীক পেলেন ছোট ছেলে করণ

ব্রিজভূষণ শরণ সিং। ফাইল ছবি

শেষ আপডেট: 2 May 2024 18:40

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত নেতা ব্রিজভূষণ শরণ সিংকে টিকিট দিল না বিজেপি। উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থেকে পদ্ম প্রতীক পাচ্ছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের ছেলে করণভূষণ সিং। করণ উত্তরপ্রদেশে কুস্তি সংস্থার প্রধান। অর্থাৎ ব্রিজভূষণকে ছাঁটলেও তিনবারের বাহুবলি এমপির পরিবারের হাতেই রইল কাইজারগঞ্জ। অন্যদিকে, রায়বেরলি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন দীনেশপ্রতাপ সিং।

দীনেশপ্রতাপ এর আগে ২০১৯ সালে রায়বেরলি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে হেরে যান। করণভূষণ হলেন ব্রিজভূষণের ছোট ছেলে। উত্তরপ্রদেশ কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়াও তিনি জাতীয় স্তরে শ্যুটার। অস্ট্রেলিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্ট পাশ করেছেন করণ। তাঁর বড় ভাই প্রতীকভূষণ সিং রাজ্যের একজন বিধায়ক।

প্রসঙ্গত, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে দেশজুড়ে প্রবল বিক্ষোভ আন্দোলন জেগে ওঠে। পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও বিনেশ ফোগটের মতো কুস্তিগিররা দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসেন। তাঁদের আন্দোলনের পাশে দাঁড়ায় বহু বিজেপি বিরোধী দল।

প্রবল চাপের মুখে অবশেষে বিজেপি নেতৃত্বের চাপে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে ইস্তফা দেন ব্রিজভূষণ। পরে তাঁরই এক অনুচরকে ফেডারেশন সভাপতি করা হয়। সম্প্রতি আদালতে ব্রিজভূষণ পুনর্তদন্তের দাবি জানালে রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক প্রিয়ঙ্কা রাজপুত আগামী ৭ মে চার্জ গঠনের নির্দেশ দেন। তারপরেই বিজেপি  ব্রিজভূষণের ডানা ছাঁটার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে। কিন্তু, আসনের টিকিটটি তাঁর পরিবারের হাতেই তুলে দিল।


```