Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বীরেনের উত্তরসুরী বাছাই করা যায়নি, বুধবারই রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মণিপুরে

গত রবিবার সন্ধ্যায় একপ্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

বীরেনের উত্তরসুরী বাছাই করা যায়নি, বুধবারই রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মণিপুরে

ফাইল ছবি

শেষ আপডেট: 12 February 2025 10:35

দ্য ওয়াল ব্যুরো: তিনদিন ধরে চেষ্টা করেও মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি বিজেপি। হিসাব মতো বুধবার বেলা ১২’টার মধ্যে বিধানসভা সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে। নিয়ম হল, শেষ অধিবেশনের ছয় মাসের মাথায় বিধানসভার অধিবেশন ডাকতে হয়। মণিপুর বিধানসভার শেষ অধিবেশন বসেছিল গত বছর ১২ অগাস্ট।

গত রবিবার সন্ধ্যায় একপ্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর পদত্যাগের দাবিতে গত দেড় বছর যাবত রাজ্য অস্থির ছিল। বারে বারে পদত্যাগের দাবি উপেক্ষা করে শেষে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শে ইস্তফা দেন। বিজেপির বিধায়কদের সিংহভাগের আস্থা হারানোয় বিধানসভাতেও গরিষ্ঠতা প্রমাণ করতে পারতেন না।

রবিবার বীরেন ইস্তফা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র। রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় বৈঠক করেন তিনি। কিন্তু সর্বসম্মতভাবে কাউকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে বেছে নিতে পারেননি। বিধায়কদের মধ্যে মৈতেই জনগোষ্ঠীর লোকেরা সংখ্যাগরিষ্ঠ। ফলে ওই সম্প্রদায়ের কেউ মুখ্যমন্ত্রী হবেন।

কিন্তু দাবিদার অন্তত চারজন। বিদায়ী মুখ্যমন্ত্রী বীরেনের সঙ্গে এখনও ১৫জন বিধায়ক আছেন। স্বভাবতই বীরেন তাঁর কোনও অনুগামীকে মুখ্যমন্ত্রী করতে লড়াই চালিয়ে যাচ্ছেন।

হাতে আর ঘণ্টা দুই মাত্র। এই সময়ের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করে শপথ গ্রহণ সম্ভব নয়। রাষ্ট্রপতি শাসন জারি করলেও বিধানসভা জিইয়ে রাখা যাবে। মাস ছয় রাষ্ট্রপতির অধীনে থাকার পর ততদিনে সর্বসম্মতভাবে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করা সম্ভব হবে, মনে করছে বিজেপি নেতৃত্ব।


```