Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপ্রিম কোর্ট নিয়ে সাংসদদের মন্তব্যের দায় নিল না বিজেপি, নাড্ডা জানালেন ‘ব্যক্তিগত মত’

সুপ্রিম কোর্ট নিয়ে সাংসদদের মন্তব্যের দায় নিল না বিজেপি, নাড্ডা জানালেন ‘ব্যক্তিগত মত’

জেপি নাড্ডা

শেষ আপডেট: 20 April 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট ও দেশের প্রধান বিচারপতির (CJI) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও দিনেশ শর্মা। শনিবার এই দুই সাংসদের মন্তব্যের দায় থেকে নিজেকে সরিয়ে নিল ভারতীয় জনতা পার্টি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এক্স-এ পোস্ট করে জানান, এই মন্তব্যগুলো একেবারেই ব্যক্তিগত, দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। নাড্ডা লেখেন, 'বিচারব্যবস্থা এবং ভারতের প্রধান বিচারপতি সংক্রান্ত নিশিকান্ত দুবে ও দিনেশ শর্মার মন্তব্য সম্পূর্ণরূপে তাঁদের ব্যক্তিগত মত। বিজেপির সঙ্গে এই মন্তব্যের কোনও সম্পর্ক নেই। বিজেপি এই ধরনের মন্তব্য সমর্থন করে না।'

তিনি আরও জানান, তিনি দু'জন সাংসদ-সহ দলের অন্যান্য সদস্যদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।

নাড্ডা বলেন, 'বিজেপি সবসময়ই বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি, বিচারব্যবস্থা ভারতীয় গণতন্ত্রের একটি অঙ্গ এবং সংবিধান রক্ষার অন্যতম স্তম্ভ। সর্বোচ্চ আদালত-সহ সমস্ত আদালতকে বিজেপি গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখে এবং তাঁদের পরামর্শ ও রায় শ্রদ্ধার সঙ্গে মেনে চলে।'

বিতর্কের সূত্রপাত হয় শনিবার। ওইদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এক্স-এ পোস্ট করেন এবং পরে সংবাদমাধ্যমে বলেন, 'যদি সুপ্রিম কোর্টই আইন তৈরি করে, তাহলে সংসদ বন্ধ করে দেওয়া উচিত।'

এখানেই থামেননি তিনি। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খন্নাকে দেশের "গৃহযুদ্ধের" জন্য দায়ী করেন। আর এমন সময় তিনি এই মন্তব্য করেন, যখন সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে শুনানি চলছে।

উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বিজেপি সাংসদ দিনেশ শর্মাও সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'সংবিধান অনুযায়ী কেউই লোকসভা, রাজ্যসভা বা রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে না। রাষ্ট্রপতি যেহেতু আইন অনুমোদন করেছেন, তাই কেউ তাঁকে চ্যালেঞ্জ করতে পারে না। রাষ্ট্রপতি সর্বোচ্চ।'

এই বিতর্কের আবহে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও সম্প্রতি বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে মন্তব্য করেন। তাঁর বক্তব্য ছিল, ভারতের সংবিধান বিচারপতিদের আইনপ্রণেতা, প্রশাসক বা ‘সুপার পার্লামেন্ট’ হওয়ার কথা বলেনি। এটি এক উদ্বেগজনক প্রবণতা।

তিনি আরও প্রশ্ন তোলেন, কেন একটি এফআইআর (FIR) দায়ের করতে গেলে একজন বিচারকের ক্ষেত্রে এত জটিল সংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেখানে এমনকি একজন সাংবিধানিক পদাধিকারীকেও (যেমন তিনিও নিজে) FIR থেকে রেহাই পান না।

গোটা বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক দলের অন্যান্য নেতা-কর্মীরাও। এই পরিস্থিতিতে বিজেপির তরফে নাড্ডার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


```