
আদানির এই সুরসিক মন্তব্যে হাসির রোল পড়ে গিয়েছে।
শেষ আপডেট: 31 December 2024 18:57
দ্য ওয়াল ব্যুরো: 'বিবি ছোড় কে ভাগ জায়েগি,' সরস মন্তব্য বিশ্বের অন্যতম ধনকুবের গৌতম আদানির। কর্মজীবন ও সংসার জীবনের ভারসাম্য নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন আদানি গ্রুপের কর্ণধার। ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান নিয়ে এক বিতর্কে অংশ নিয়ে আদানির এই সুরসিক মন্তব্যে হাসির রোল পড়ে গিয়েছে।
নারায়ণ মূর্তির বক্তব্য ছিল, দেশকে উন্নতির সোপান বেয়ে উঠতে গেলে যুবসমাজকে সপ্তাহে ৭০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হবে। তবেই দেশ উন্নতির পথে এগিয়ে চলবে। কিন্তু, এনিয়ে ভিন্ন মত পোষণ করে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতমের মজার মন্তব্য এরকমটা হলে বউ পালিয়ে যাবে। তিনি বলেন, কাজের ক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে চলতে হবে।
Watch: Adani Group Chairman Gautam Adani on work-life balance says, "If you enjoy what you do, then you have a work-life balance. Your work-life balance should not be imposed on me, and my work-life balance shouldn't be imposed on you. One must look that they atleast spend four… pic.twitter.com/Wu7Od0gz6p
— IANS (@ians_india) December 26, 2024
তিনি বলেন, কোনও পুরুষ যদি ৮ ঘণ্টার বেশি কাজের জন্য বাইরে থাকেন, তাহলে তাঁর স্ত্রী পালিয়ে যাবেন। একটি সংবাদসংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, আদানি বলছেন কেউ যদি মনে করেন আপনার পছন্দ অনুযায়ী চলবেন, তাহলে কাজের জায়গা ও ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য রেখে চলা কঠিন নয়। দুটিকে তাল মিলিয়েই চলা যেতে পারে। তিনি আরও বলেন, কারও উচিত নয় জীবন ও কর্ম সম্পর্ক নিজের তৈরি সংজ্ঞা অন্যের উপর চাপিয়ে দেওয়া।
পারিবারিক জীবনের গুরুত্বের দিকটি তুলে ধরে আদানির পরামর্শ, প্রত্যেকের উচিত দিনে অন্তত চারটি ঘণ্টা পরিবারের সঙ্গে সময় কাটানোর। পরিবারকে উপেক্ষা করলে কী হতে পারে, সেকথা বলতে গিয়েই মজার ছলে বলেন, স্ত্রী-বাচ্চাদের সময় না দিলে বিবি ছোড় কে ভাগ জায়েগি।