
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 November 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দেশে একাধিক অপরাধের ঘটনায় শিরোনামে উঠে এসেছে কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোইয়ের নাম। লরেন্স-সহ একাধিক দুষ্কৃতীর লুকানোর জায়গা বিদেশ। এমনই তথ্য় দিল দিল্লির সেলুনে গুলি চলার ঘটনায় যুক্ত এক দুষ্কৃতী। কোন দেশ? কীভাবে যায়? কীভাবেই বা লুকিয়ে থাকে, উঠে এল গোটা বিষয়।
সম্প্রতি দিল্লির এক সেলুনে গুলি চলে। কাস্টমারদের সামনেই অতর্কিতে গুলি চালানো হয়। ঘটনার তদন্তে নেমে দুজনকে নির্দিষ্ট করে পুলিশ। তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে হর্ষ আলিয়াস চিন্টু ও সঞ্জু দাহিয়ার নাম উঠে আসে। তাদের মাথার দাম দেওয়া হয় ৫০ হাজার টাকা। খোঁজ শুরু হয়।
বিমানবন্দরে জানিয়ে দেয় পুলিশ। সেখান থেকেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় হর্ষকে। তাকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে, লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই, গোল্ডি ব্রার, রোহিত গোদারা, মন্টি মান, পাওয়ান বিষ্ণোই-সহ যত কুখ্যাত দুষ্কৃতী রয়েছে। তাঁদের পছন্দের থাকার জায়গা আমেরিকা।
কীভাবে আমেরিকা যায় এরা?
জিজ্ঞাসাবাদে জানা যায়, 'ডাঙ্কি রুট' রয়েছে এদের। সাধারণত জাল আমেরিকার পাসপোর্ট ব্যবহার করা হয়। তারপরই এদেশ থেকে আমেরিকা চলে যায় এরা। সেখানেই লুকিয়ে থাকে।
এই হর্ষও সেভাবেই বৃহস্পতিবার পালিয়ে যাচ্ছিল আমেরিকা। তার আগে তাকে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, প্রদীপ কুমার নামের একটি পাসপোর্ট নিয়ে রওনা হচ্ছিল সে। পঞ্জাবের জলন্ধরে ওই পাসপোর্ট তৈরি হয়।
জানা যায়, এর আগে আজারবাইজান ও সারজাতে গা ঢাকা দিয়েছিল সে।