Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাসপোর্ট পেতে হলে বাধ্যতামূলক জন্মের শংসাপত্র, নয়া বিধি চালুর ভাবনা কেন্দ্রের

কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে জন্মের পরে যে জন্ম শংসাপত্র দেওয়া হয়, সেই নথিকেই আবশ্যিক করা হচ্ছে।

পাসপোর্ট পেতে হলে বাধ্যতামূলক জন্মের শংসাপত্র, নয়া বিধি চালুর ভাবনা কেন্দ্রের

ফাইল ছবি

শেষ আপডেট: 1 March 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: জন্ম বা বার্থ সার্টিফিকেটকেই (Birth Certificate) পাসপোর্ট আবেদনকারীর (Passport Applicants) জন্ম তারিখের একমাত্র প্রমাণ (Proof) হিসাবে গণ্য করা হবে। ১৯৮০ সালের পাসপোর্ট আইনে সংশোধনী আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government of India)। নয়া বিধিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ১ অক্টোবর ২০২৩ তারিখে বা তার পরে জন্মগ্রহণ করেছে এমন কোনও পাসপোর্ট আবেদনকারীকে জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসাবে জন্মের শংসাপত্রই দিতে হবে।

কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পুরসভা থেকে জন্মের পরে যে জন্ম শংসাপত্র দেওয়া হয়, সেই নথিকেই আবশ্যিক করা হচ্ছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা বা তৈরি করা হতেই হবে।

১৯৮০ সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য গত ফেব্রুয়ারির ২৪ তারিখে বিবৃতি জারি করেছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। সেখানেই পরিষ্কার জানান হয়েছিল, ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ২৪ নং ধারার অধীনে পুরনো নিয়মে বদল আনা হচ্ছে। ২০২৫ সালের পাসপোর্ট নিয়ম অনুসারে এবার থেকে সকল বিধি কার্যকর হবে। নয়া নিয়ম চালু করার দিন থেকেই এই নয়া সংশোধনী আইন কার্যকর হবে বলে জানা গিয়েছে।

নয়া নিয়ম অনুযায়ী, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন, মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, ১ অক্টোবর, ২০২৩ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে মান্য হবে।

সেক্ষেত্রে পাসপোর্ট আবেদনকারীরা জন্মতারিখের প্রমাণ হিসাবে বিকল্প নথি জমা দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসাবে জমা করা যেতে পারে।


```