Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অনেক কিছু শেখার আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বললেন গেটস, কী নিয়ে আলোচনা হল

মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস সদ্য এসেছেন ভারতে। নানা রাজ্যে ঘুরে দেখছেন। ভারতে আসবেন, অথচ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে না, এটাও তো হয় না।

অনেক কিছু শেখার আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বললেন গেটস, কী নিয়ে আলোচনা হল

শেষ আপডেট: 1 March 2024 08:09

দ্য ওয়াল ব্যুরো: মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস সদ্য এসেছেন ভারতে। নানা রাজ্যে ঘুরে দেখছেন। ভারতে আসবেন, অথচ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে না, এটাও তো হয় না। বৃহস্পতিবার রাতেই তাঁরা দু'জন বৈঠক করেছেন। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। 

ভারতে আসার পর ওড়িশা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য ইতিমধ্যে ঘুরেছেন বিল গেটস। তারপরই তিনি সাক্ষাৎ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তাঁদের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নারী সুরক্ষা থেকে সক্ষমতা, স্বাস্থ্য প্রভৃতি বিষয় নিয়েও কথা বলেন দু'জন। সোশ্যাল মিডিয়াতেও এই ব্যাপারে পোস্ট দিয়েছেন মোদী এবং গেটস।

   

মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা এক্স হ্যান্ডেলে লেখেন, ''ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে প্রতিবারই ভাল লাগে। আমি অনুপ্রাণিত হই। ভারতের থেকে কীভাবে বিশ্ব শিক্ষা নেবে সেই বিষয়ে খুব ভাল আলোচনা হয়েছে।'' অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীও তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ''ভীষণ ইতিবাচক বৈঠক হয়েছে। যারা বিশ্বকে আরও শক্তিশালী করতে পারে এবং কোটি কোটি মানুষকে দিশা দেখাতে পারে, তাঁদের সঙ্গে যে কোনও বিষয় নিয়ে আলোচনাই খুব গুরুত্বপূর্ণ।'' 

দেশে আসার পর ওড়িশায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উদ্বোধন করা মিশন শক্তি বাজার ঘুরে দেখেছেন বিল।  ভুবনেশ্বরের আদর্শ নগরের কলোনিতে বাসিন্দাদের সঙ্গে গল্পগুজবও করেন তিনি। মার্কিন ধনকুবেরকে আদর্শ কলোনির মা মঙ্গলা বস্তিতে দেখে লোকজনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই। বাসিন্দাদের ভাল-মন্দের খোঁজ খবর নেন তিনি।


```