Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

তাড়া করে বাইক আরোহীকে মেরেই ফেলল গণ্ডার! দেখুন পবিতরা অরণ্যের মর্মান্তিক ভিডিও

গণ্ডারের আক্রমনে প্রাণ গেল বাইক আরোহী এক যুবকের।

তাড়া করে বাইক আরোহীকে মেরেই ফেলল গণ্ডার! দেখুন পবিতরা অরণ্যের মর্মান্তিক ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 2 October 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা দিয়ে নিজের মনে বাইক চালিয়ে যাচ্ছিলেন। কে-ই বা জানতো, এমন বিপদ নেমে আসবে। বিপদ আসছে দেখে পালিয়েও শেষরক্ষা হল না। গণ্ডারের আক্রমনে প্রাণ গেল বাইক আরোহী এক যুবকের। বন থেকে বন্যপ্রাণী পালিয়ে এদিক ওদিক ঘুরে বেরাচ্ছে, তা জেনেও হুঁশ নেই বনদফতরের। ফলে মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল আসামে। 

ভয়াবহ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই থেকেই ঘটনাকে ঘিরে হইচই পড়ে যায় নেটপাড়ায়। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে অসমের মরিগাঁও জেলায়। গণ্ডারের হামলায় মৃত যুবকের নাম সাদ্দাম হুসেন (৩৭)। তিনি কামরূপ জেলার বাসিন্দা। 

সূত্রের খবর, বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাদ্দাম। বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মরিগাঁও জেলার পবিতোরায় সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় এই অঘটন ঘটে। হঠাৎই জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে আসে একটি গণ্ডার। তিনি কিছু বুঝে ওঠার আগেই অনেকটা কাছে চলে আসে সে।

তারপরে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দাঁড়িয়ে পরেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন সাদ্দাম। তখনই তাঁর উপর হঠাৎ চড়াও হয় প্রায় ৩ টন ওজনের গণ্ডারটি। ধাওয়া করতে থাকে। এর পর যুবকের নাগাল পেয়ে তাঁকে পিষে দেয়। থেঁতলে যায় সাদ্দামের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

খবর পেতেই বনকর্মীরা এসে সাদ্দামের দেহ উদ্ধার করে জঙ্গল থেকে। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, সংরক্ষিত বন থেকে গণ্ডারটি বেরিয়ে এসে এই হামলা চালায়। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছেন বনকর্মীরা।


```