Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে বালি মাফিয়াদের ট্রাক পিষে দিল টহলদার পুলিশকে

ঘটনায় গুরুতর আহত তাঁর সহকর্মী হোমগার্ড। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। 

বিহারে বালি মাফিয়াদের ট্রাক পিষে দিল টহলদার পুলিশকে

শেষ আপডেট: 14 November 2023 19:39

দ্য ওয়াল ব্যুরো: নদী থেকে বেআইনিভাবে বালি তোলার কারবার কম বেশি সব রাজ্যেই আছে। মঙ্গলবার সকালে বিহারের জমুইয়ে বালি মাফিয়াদের ট্রাক ধরতে গিয়ে প্রাণ গেল বছর পঁচিশের এক পুলিশ ইন্সপেক্টরের। ঘটনায় গুরুতর আহত তাঁর সহকর্মী হোমগার্ড। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। 

জমুই থানার অফিসার ইনচার্জ অমরেশ কুমার জানান, সোমবার গভীর রাতে থানায় খবর আসে, বেআইনিভাবে তোলা বালি মঙ্গলবার ভোরের আলো ফোঁটার আগে পাচার হবে। 

সেই খবরের সূত্র ধরে থানার সাব ইন্সপেক্টর প্রভাত রঞ্জন এক হোমগার্ড রাকেশ কুমারকে সঙ্গে নিয়ে রাস্তায় টহল দেওয়া শুরু করেন। নির্দিষ্ট ট্রাকটি চিহ্নিত করে সেটি দাঁড় করানোর চেষ্টা করেন দুজনে। 

ট্রাক চালক দুজনকেই পিষে দিয়ে গাড়ি সহ গা ঢাকা দেয়। হাসপাতালে নেওয়ার কিছু সময় পরই মারা যান প্রভাত রঞ্জন। পুলিশ মনে করছে, ট্রাক চালক আগে থেকেই এই কৌশল নিয়েছিল। অর্থাৎ পুলিশ আটকানোর চেষ্টা করলে পিষে দেবে। যাতে পুলিশ গাড়ি নিয়ে পিছনে তাড়া করতে না পারে। 

বিহার পুলিশ এখনও ট্রাক চালককে ধরতে পারেনি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গোটা রাজ্যে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।


```