Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেধড়ক মার, থুতু ফেলে চাটতে বাধ্য করা, বিহারের ঘটনায় শিউরে উঠছে নেটপাড়া

পুলিশের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

বেধড়ক মার, থুতু ফেলে চাটতে বাধ্য করা, বিহারের ঘটনায় শিউরে উঠছে নেটপাড়া

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 22 December 2024 10:31

দ্য ওয়াল ব্যুরো: বিহারে নৃশংসভাবে অত্যাচার করা হল এক ব্যক্তির ওপর। প্রথমে তাঁকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেওয়া হয়, তারপর একটি লাঠি দিয়ে পেটানো হয়। এরপর মাটিতে থুতু ফেলে তাঁকে তা চাটতে বাধ্য করা হয়। অভিযুক্তদের মধ্যেই কেউ এই ঘটনার ভিডিও করে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। নৃশংসতা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বেনারস ব্যাঙ্ক চক বলে একটি জায়গায়, গৃহস্থের কাজের জন্য গিয়েছিলেন। তাঁকে সেখান থেকে হঠাৎ টেনে পাশের একটি মাঠে নিয়ে যায় অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় লাঠি ও বেল্ট দিয়ে। কান ধরে উঠবোস করানো হয় দীর্ঘক্ষণ। তারপর মাটিতে থুতু ফেলে তাঁকে চাটতে বাধ্য করেন অভিযুক্তরা। 

গোটা ঘটনার ভিডিও করা হয় এবং ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। অত্যাচারের কথা বাড়িতে জানালে খুন করা হবে, এমন হুমকি দেওয়া হয়। ফলে এত অত্যাচার সহ্য করার পরও বাড়িতে এসে কিছু বলেননি ওই ব্যক্তি। পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে তাজ্জব হয়ে যান পরিবারের সদস্যরা। তাঁকে জিজ্ঞাসা করতে তিনি মায়ের কাছে সবটা বলেন। 

তাঁর মা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ থেকেই জানা যায়, বিহারের মুজাফ্ফরনগর এমএসকেবি কলেজের মাঠে ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যায়, তাঁকে ফেলে পেটাচ্ছে কয়েকজন। আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেও সফল হচ্ছেন না তিনি। তাঁর কথা কেউ গ্রাহ্যই করছে না। তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু পারছেন না। তাঁকে ঘিরে অভিযুক্তরা ছাড়াও আরও কয়েকজন ছেলে-মেয়ে ছিলেন। তাঁরাও কেউ বাঁচাতে এগিয়ে যাননি।  

ব্যক্তির মায়ের অভিযোগ, এইসবের মাঝে তাঁর থেকে ২০০০ টাকা কেড়ে নেয় অভিযুক্তরা। ঘটনার কথা বলতে গিয়ে কেঁপে উঠছেন তাঁর মা। 

পুলিশের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে নির্যাতিতর কোনও যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণেই বা এমন নৃশংসতা তাও জানার চেষ্টা করা হচ্ছে। 


```