Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ডাক্তারি পড়তে চেয়েও পরিবারের চাপে নিতে হল আর্টস, ভিডিও ভাইরাল হতেই কপাল খুলল কিশোরীর

খুশবু তার কষ্টের কথা সে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। তাতেই বাজিমাত।

ডাক্তারি পড়তে চেয়েও পরিবারের চাপে নিতে হল আর্টস, ভিডিও ভাইরাল হতেই কপাল খুলল কিশোরীর

খুশবু , ধর্মেন্দ্র প্রধান

শেষ আপডেট: 17 March 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত বিহারের কিশোরী খুশবু কুমারী। কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে কলা বিভাগে ভর্তি হতে হয় তাকে। খুশবুর মতো এমন কত ছাত্রীরই না স্বপ্ন ভঙ্গ হয় এদেশে। তবে খুশবুর ঘটনাটি তাদের থেকে আলাদা।

কীভাবে? খুশবু তার কষ্টের কথা সে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। তাতেই বাজিমাত। ওই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। তিনি নিজে খুশবুকে ফোন করে আশ্বস্ত করেন যে, সে তার ইচ্ছামতো বিজ্ঞান বিভাগে পড়তে পারবে।

বিহারের দানাপুরের বাসিন্দা খুশবু। মাধ্যমিকে ভাল ফল করেও সে বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পায়নি। তার পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়, আর্টস নিয়েই পড়তে হবে মেয়েকে।

এই নিয়ে একটি ভিডিও করে সে কাঁদতে কাঁদতে বলে, তার পরিবারে এখনও ছেলে-মেয়েদের মধ্যে পার্থক্য করা হয়। সে বলে, ‘ভাইয়ের পড়াশোনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু মেয়েদের নেই। মা বলেছিলেন, যদি ৪০০-এর বেশি নম্বর পাই, তাহলে বিজ্ঞান নিয়ে পড়তে পারব। আমি ৩৯৯ পেয়েছি, তাই কলা বিভাগে পড়তে হচ্ছে।’

খুশবুর কথাগুলো হাজারো মানুষের হৃদয়ে নাড়া দেয়। তাই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ভিডিও দেখে পাটনার জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খুশবুর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি তাকে চিন্তা না করতে বলেন এবং আশ্বাস দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের শিক্ষামন্ত্রী খুশবুর পড়াশোনার ব্যবস্থা করবেন। এমনকি তিনি খুশবুকে ‘আমার সন্তান’ বলেও সম্বোধন করেন।

এরপর জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন, ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষে খুশবু বিজ্ঞান নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হবে। তাই বলা যায়, সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও-ই বদলে দিল খুশবুর জীবন।


```