Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাইডুর পর নীতীশ, দাবিপত্র নিয়ে ‘দিল্লি চলো’ অভিযানের প্রস্তুতি বিহারের মুখ্যমন্ত্রীর

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পর এবার বিহারের মুখ্যমন্ত্রী।

নাইডুর পর নীতীশ, দাবিপত্র নিয়ে ‘দিল্লি চলো’ অভিযানের প্রস্তুতি বিহারের মুখ্যমন্ত্রীর

নীতীশ কুমার, নরেন্দ্র মোদী ও চন্দ্রবাবু নাইডু

শেষ আপডেট: 5 July 2024 10:28

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পর এবার বিহারের মুখ্যমন্ত্রী। রাজ্যের দাবিপত্র নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, নীতীন গডকড়ি-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী কথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার রাতেই পাটনায় নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইনেড ঘোষণা করেছে, দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা অচিরেই দিল্লি যাবেন। দু’দিন আগেই রাজ্যের দাবিদাওয়া নিয়ে পাটনায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরর্লেকরের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ।

নীতীশের দলের দাবি, বিহারকে বিমারু রাজ্য বা আর্থিকভাবে দুর্বল প্রদেশ ঘোষণা করে বিশেষ প্যাকেজ দিতে হবে। দলের সদ্য নিযুক্ত জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় সিং জানান নীতীশ কুমারের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করবে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল কোন আইন বা বিধি মেনে বিহারকে বিমারু রাজ্য ঘোষণা করে বিশেষ প্যাকজ দেওয়া সম্ভব? জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে বারে বারে বলেছেন, বিহার বঞ্চিত, বিহার পিছিয়ে আছে। ফলে আলাদা করের প্রমাণ করার কিছু নেই। বিহারের বিশেষ প্যাকেজের সমর্থনে জেডিইউ-র জাতীয় কর্মসমিতির বৈঠকে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। 

চন্দ্রবাবু নাইডুর বৃহস্পতিবারের দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা হতে শুরু করেছে। নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা শরিক নির্ভর। তারমধ্যে নির্ভরতা বেশি তেলুগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইনেডের উপর। বিরোধীরা প্রথম থেকে বলতে শুরু করেছে, টিডিপি ও জেডিইউ হল মোদীর দুটি ক্রাচ। তাদের হাতে আছে যথাক্রমে ১৬ ও ১৭ জন এমপি। ফলে এই দুই শরিককে খুশি করা ছাড়া মোদীর উপায় নেই। 

বৃহস্পতিবার চন্দ্রবাবু প্রধানমন্ত্রীর কাছে যে দাবিপত্র পেশ করেছেন তা জানাজানি হতে অনেকেই মন্তব্য করেছেন, এইসব বায়না মেটাতে গেলে কেন্দ্রই বিমারু সরকারে পরিণত হবে। আর একটি রাজ্যের দাবি মানলে বাকি রাজ্যগুলি ছেড়ে কথা বলবে না। তার উপর কালক্ষেপ না করে দিল্লি সফরের প্রস্তুতি নিতে শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। নাইডু যে সাতটি দাবি পেশ করেছেন তার মধ্যে বিশেষ মর্যাদা ছাড়াও একাধিক পরিকাঠামো প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে দাবি করেছেন কেন্দ্র এগুলির আর্থিক ভার নিক। তারমধ্যে একটি নতুন বন্দরের উল্লেখ রয়েছে। 

বৃহস্পতিবার দিল্লিতে নাইডু যখন প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করে দাবিপত্র পেশ করছিলেন, তখন পাটনায় জেডিইউ নেতারা বিহারের দাবিদাওয়া নিয়ে আওয়াজ তোলেন। তাৎপর্যপূর্ণ হল, জেডিইউ-র কার্যকরী সভাপতি সঞ্জয় সিং জানান, লোকসভা ভোটের নিরিখে বিহারে বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ১৭৭টিতে এগিয়ে আছে এনডিএ। তিনি বোঝাতে চেয়েছেন, ২০২৫-এ নীতীশের নেতৃত্বে বিহারের ক্ষমতায় টিকে থাকা সময়ের অপেক্ষা। কিন্তু রাজ্যকে বিশেষ প্যাকেজ না দিলে বিজেপির সঙ্গে বোঝাপড়া ভেঙে যাওয়া অসম্ভব নয়।


```