Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করদাতাদের মুখে হাসি, দেরিতে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির নির্দেশ বোম্বে হাইকোর্টের

আগামী ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত করার আদেশ দিয়েছে উচ্চ আদালত।

করদাতাদের মুখে হাসি, দেরিতে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির নির্দেশ বোম্বে হাইকোর্টের

করবাবদ কাটা অর্থ ফেরত চাওয়ার আবেদন করতে পারেন।

শেষ আপডেট: 23 December 2024 13:20

দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসকে (CBDT) দেরিতে জমা এবং সংশোধিত আয়কর রিটার্ন (ITR) দাখিলের চূড়ান্ত সময়সীমা বৃদ্ধির নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। এর ফলে লক্ষ লক্ষ করপ্রদানকারী ব্যক্তি উপকৃত হবেন। ২০২৪-২৫ অ্যাসেসমেন্ট বছরের (A.Y.) সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। তা বাড়িয়ে আগামী ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত করার আদেশ দিয়েছে উচ্চ আদালত।

চেম্বার অফ ট্যাক্স কনসালট্যান্সের তরফে একটি জনস্বার্থ আবেদনে সাড়া দিয়ে এই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। চেম্বার আদালতের কাছে রিটার্ন দাখিলের পদ্ধতিগত পরিবর্তনকে সময়সীমা বৃদ্ধির আবেদনের সপক্ষে যুক্তি খাড়া করেছিল। দেরিতে রিটার্ন দাখিল বা মুখচলতি কথায় বিলেটেড রিটার্ন হল করদাতাদের কাছে শেষতম উপায়। চলতি অর্থবর্ষের মধ্যে যাঁরা সঠিক সময়ে রিটার্ন জমা দিতে পারেননি, তাঁরা করবাবদ কাটা অর্থ ফেরত চাওয়ার আবেদন করতে পারেন।

বোম্বে হাইকোর্টের বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় ও বিচারপতি অমিত বোরকরকে নিয়ে গঠিত বেঞ্চ চেম্বারের সভাপতি বিজয় ভাটের আবেদনে সাড়া দেন। আবেদনে বলা হয়েছিল, গত ৫ জুলাই আয়কর দফতরের সফটওয়্যার আপডেটের কারণে অনেকেই আয়কর আইনের ৮৭এ ধারায় রিবেট ক্লেম করতে পারেননি। এমনকী সফটওয়্যার আপডেটের কারণে বিধিবদ্ধ উপায়গুলি ছাঁটাই করা হয়েছে। যাতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের করছাড়ের সুযোগকে বঞ্চিত করা হয়েছে।

কীভাবে ২০২৪-২৫ অ্যাসেসমেন্ট বছরের ডিলেটেড রিটার্ন জমা দেবেন?

  • আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল খুলুন।
  • প্যান এবং ইউজার আইডি ব্যবহার করে লগইন করুন।
  • নিজের আইটিআর ফর্ম বাছাই করুন।
  • অর্থ বছর ২০২৩-২৪ (FY 2023-24) এবং অ্যাসেসমেন্ট বছর (AY 2024-25) রয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন।
  • নির্দিষ্ট জায়গায় আয়ের বর্ণনা ও ছাড়ের পরিমাণ লিখে ফর্ম ভর্তি করুন।
  • যদি কোনও কর বাকি থাকে তা জমা দিন (জরিমানা ও সুদ সহ)।
  • শেষে রিটার্ন সাবমিট ও ভেরিফাই করুন অনলাইনে।

```