Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কমতে চলেছে টোল ট্যাক্স? বড় ঘোষণার পথে সরকার, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

গড়করি জানিয়েছেন, সরকার একটি ব্যারিয়ার-লেস গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS)-ভিত্তিক টোল কালেক্টের ব্যবস্থা করতে চাইছে। সেটা নিয়েই কাজ চলছে। 

কমতে চলেছে টোল ট্যাক্স? বড় ঘোষণার পথে সরকার, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 7 February 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: বাজেটে আয়করে ছাড় ঘোষণার পর মধ্যবিত্তদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কমে যেতে পারে টোল ট্যাক্স। বদলে যেতে পারে নিয়ম। শীঘ্রই নতুন টোল স্কিমের ঘোষণার পথে সরকার। জানালেন সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের গবেষণা শেষ হয়েছে এবং শীঘ্রই নতুন প্ল্যান ঘোষণা করা হবে।' তবে, টোলে ঠিক কী পরিবর্তন আসতে  চলেছে সেবিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। টোল কমানো হবে না পুরোটাই পাল্টে ফেলা হবে, সেবিষয়েও কিছু জানা যায়নি।

গড়করি জানিয়েছেন, সরকার একটি ব্যারিয়ার-লেস গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS)-ভিত্তিক টোল কালেক্টের ব্যবস্থা করতে চাইছে। সেটা নিয়েই কাজ চলছে। 

সম্প্রতি টোল ও গড়করিকে নিয়ে প্রচুর মিম হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমের দিকে গড়করি বিষয়টিকে এড়িয়ে গেলেও পরে খুবই পজিটিভ ভাবে মেনে নেন। হেসে উড়িয়েও দেন। মিম বানানোয় যে একটা প্রতিভা আছে, সেটির প্রশংসা করেন তিনি। এই সাক্ষাৎকারে বলেন, 'অনেক মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেন, আমি জানি। মানুষ টোল নিয়ে ক্ষুব্ধ, তবে আমি বলতে পারি যে, কয়েক দিনের মধ্যেই সেই ক্ষোভ চলে যাবে।' এই মন্তব্যের পরই টোল ট্যাক্স কমছে বলে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

ভারতে বর্তমানে জাতীয় সড়কে প্রাইভেট গাড়ি থেকে টোল ট্যাক্স আসে ২০-২৬ শতাংশ। ২০২৩-২৪ সালে সরকারের খাতে ৬৪,৮০৯.৮৬ কোটি টাকা টোল ট্যাক্স জমা পড়েছে। যা ২০২২ থেকে ২০২৩ এর চেয়ে ৩৫ শতাংশ বেশি। 

ওই সাক্ষাৎকারে যমুনা নদী পরিষ্কার ও দিল্লি থেকে আগ্রা ১৩ মিনিটে পৌঁছানোর কথাও বলেন কেন্দ্রীয় মন্ত্রী।


```