Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঝর্না দেখতে গিয়ে দুই পাথরের মাঝে আটকে তরুণী, কেটে গেল ২২ ঘণ্টা! তারপর...

বন্ধুর সঙ্গে ঝর্না দেখতে গেছিলেন হামসা গৌড়া নামের এই তরুণী। সেখানেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। পা পিছলে দুই পাথরের ফাঁকে পড়ে যান তিনি।

ঝর্না দেখতে গিয়ে দুই পাথরের মাঝে আটকে তরুণী, কেটে গেল ২২ ঘণ্টা! তারপর...

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 October 2024 12:58

দ্য ওয়াল ব্যুরো: পাথরের ফাঁকে আটকে থাকার সময় হয়তো ড্যানি বয়েলের '১২৭ আওয়ার্স' ছবির কথা মনে পড়ছিল ১৯ বছরের তরুণীর। নিজেকে জেমস ফ্র্যাঙ্কোর মতোই যেন মনে হচ্ছিল। কিন্তু তাঁর ভাগ্যে এতটাও করুণ পরিণতি লেখা ছিল না। তাই ২২ ঘণ্টার মধ্যেই হাঁফ ছেড়ে বাঁচতে পেরেছেন তিনি। 

রবিবার দুপুরে কর্ণাটকের তুমাকুরুতে বন্ধুর সঙ্গে ঝর্না দেখতে গেছিলেন হামসা গৌড়া নামের এই তরুণী। সেখানেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। পা পিছলে দুই পাথরের ফাঁকে পড়ে যান তিনি। বেশ কয়েক ঘণ্টা চেষ্টা করার পরও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। পাথরের খাঁজে বুক পর্যন্ত জলেই আটকে ছিলেন হামসা। সারারাত ধরে সেখানেই দাঁড়িয়েছিলেন তিনি। 

এই ঘটনার কয়েক ঘণ্টা পর থেকেই হামসাকে উদ্ধার করতে অভিযান শুরু হয়। স্থানীয় পুলিশ থেকে শুরু করে দমকল বাহিনী এমনকী স্থানীয় বাসিন্দারাও সেই কাজে হাত লাগান। সবশেষে প্রায় ২২ ঘণ্টা পর তাঁরা পাথরের খাঁজ থেকে উদ্ধার করতে সক্ষম হন হামসাকে। এর মাঝে অবশ্য রাতের অন্ধকারে আলোর অভাবে কাজ করা যায়নি। সেই সময়ে ওই একইভাবে অন্ধকারের মধ্যেই থাকতে হয়েছিল তরুণীকে। 

তুমাকুরুর জেলা দমকল আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২২ ঘণ্টারও বেশি সময় ধরে জলের মধ্যে থাকার কারণে হামসার হাত-পায়ের চামড়া সাদা হয়ে গেছে। এছাড়া শরীরে একাধিক আঘাতও পেয়েছেন তিনি। তবে কোনও চোটই গুরুতর নয় এবং আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর। হামসা নিজে জানিয়েছেন, ঝর্না দেখতে গিয়ে হঠাৎ তাঁর পা হড়কে যায়। প্রাথমিকভাবে তাঁর চোখে-মুখে শুধুই অন্ধকার ছিল। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে কী ঘটেছে। 


```