
বেঙ্গালুরুর যুবকের আয় শুনলে চমকে যাবেন
শেষ আপডেট: 9 December 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: বর্তমান যুগে কম সময়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যেতে বাইক ট্যাক্সির জুড়ি মেলা ভার। দেশের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা মেলে। ফোনে ক্লিক করলেই চোখের নিমেষে পৌঁছে যাওয়া যায় নির্দিষ্ট গন্তব্যে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী এই বাইক ট্যাক্সি চালকরা কত রোজগার করেন?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর একজন ড্রাইভার নিজের আয়ের হিসাব দিচ্ছেন। যা শুনে চোখ রীতিমতো কপালে উঠবে নেটিজেনদের। বাইক চালকের দাবি শুধুমাত্র উবার ও র্যাপিডো চালিয়ে মাস শেষে তাঁর হাতে আসে ৮০ থেকে ৮৫ হাজার টাকা। দিনে ১৩ ঘণ্টা কাজ করেই মাস শেষে হাজার হাজার টাকা আয় করেন তিনি।
তবে টাকার অঙ্ক শুনে চমকে গেলেও যুবক জানিয়েছেন, রোজগারের অঙ্ক শুনে অনেকে অবাক হলেও এর পিছনে কঠোর পরিশ্রমের কথা কেউই ভেবে দেখেন না। যুবক জানান, ঠিক মতো কাজ করলে সবকিছুই সম্ভব।
ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। একজন লেখেন, ‘ইতনা তো হাম নেহি কামাতে ভাইয়া (আমরাও এত টাকা আয় করি না)’। এর উত্তরে চালক বলেন, ‘আমি জানি কর্পোরেট সংস্থাগুলো এমন বেতন খুব কম ক্ষেত্রেই দেয়। আমি আমার নিজের বাইক চালাই। শহর জুড়ে গ্রাহকদের ভাল পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এ বিষয়ে আমার কারও কাছে জবাবদিহির কোনও বিষয় নেই।’
A classic Bengaluru moment was observed in the city when a man proudly claimed that he earns more than ₹80,000 per month working as a rider for Uber and Rapido. The man highlighted how his earnings, driven by his hard work and dedication, have allowed him to achieve financial… pic.twitter.com/4W79QQiHye
— Karnataka Portfolio (@karnatakaportf) December 4, 2024
ভিডিওটি নজরে পড়েছে পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার। তিনি নিজের প্রোফাইলে ভিডিও শেয়ের করে জানিয়েছেন, ‘প্রযুক্তি সবসময় অর্থনীতির পথ প্রশস্ত করে। ভারতের নতুন প্রযুক্তির হাত ধরেই বর্তমান কর্মক্ষেত্রে অনেক সাফল্য এসেছে। কিউ আর প্রযুক্তি কাজে লাগিয়েই এখন পেমেন্ট নেওয়া বা করা অত্যন্ত সহজ।’
এছাড়া একজন নেটিজেন লেখেন, ‘স্যার আপনার জন্য অনেক শ্রদ্ধা। টানা ১৩ ঘণ্টা বাইক চালানো একেবারেইশজ নয়। এটি রীতিমতো অনুপ্রেরণা জোগায়।’ তবে অনেকে প্রশংসা জানালেও কিছু নেটিজেন বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন। জানতে চেয়েছেন বাবা! এক মাসে বাইক চালিয়ে ৮০ হাজার টাকা রোজগার? বিতর্ক হলেও চালকের প্রশংসায় পঞ্চমুখ সবাই।