Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরি হারিয়ে চুরিই ছিল 'পেশা'! পুলিশের জালে তরুণী, উদ্ধার ১০ লক্ষের সামগ্রী

চুরিবিদ্যাকেই মহাবিদ্যা বানিয়ে নিয়েছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে।

চাকরি হারিয়ে চুরিই ছিল 'পেশা'! পুলিশের জালে তরুণী, উদ্ধার ১০ লক্ষের সামগ্রী

ফাইল চিত্র

শেষ আপডেট: 29 March 2024 14:24

দ্য ওয়াল ব্যুরো: নয়ডা থেকে বেঙ্গালুরু এসেছিলেন চাকরির খোঁজে। ভাল চাকরিও পান। কিন্তু কোভিড সব স্বপ্ন নষ্ট করে দিয়েছিল। ওই সময়কালে আরও বহু মানুষের মতো চাকরি চলে যায় বছর ২৬-এর তরুণীর। তারপর আর চাকরি করার ঝোঁক হয়নি তাঁর। বরং চুরিবিদ্যাকেই মহাবিদ্যা বানিয়ে নিয়েছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে। তরুণীর কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকার সামগ্রী। 

জাসসি আগারওয়াল বেঙ্গালুরুর আই-টি কোম্পানিতে কর্মরত ছিলেন। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তাঁর সেই চাকরি চলে গেছিল। পুলিশ জানিয়েছে, এরপর থেকেই ল্যাপটপ চুরি করার 'নেশা' ধরে তাঁর। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর বিরুদ্ধে প্রথম ল্যাপটপ চুরির অভিযোগ দায়ের করা হয়। পরে জানা যায়, ওই এলাকায় আরও বেশ কয়েকটি ল্যাপটপ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বুঝতে পারে, কেউ একজনই এই কাজ করছে। 

তদন্তের গতি বাড়িয়ে এলাকার বাকি সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখতে শুরু করে পুলিশ। সব তথ্যের সন্ধান করে এবং অভিযোগগুলি খতিয়ে দেখে জাসসিকে শনাক্ত করা হয়। অবশেষে রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জাসসির কাছ থেকে ২৪ টি চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১০-১৫ লক্ষ টাকা। 

বেঙ্গালুরু এসে পিজিতে থাকতেন জাসসি। পুলিশের বক্তব্য, তখন থেকেই ল্যাপটপ চুরি করা শুরু করেছিলেন ওই তরুণী। ল্যাপটপ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিজের শহরে ফিরে গিয়ে কালোবাজারে চড়া দামে বিক্রি করতেন জাসসি। কিন্তু এত ল্যাপটপ কীভাবে পেতেন ওই তরুণী? পুলিশ জানিয়েছে, পিজিতে কেউ না কেউ ল্যাপটপ, মোবাইল চার্জে দিয়ে কিছু সময়ের জন্য বাইরে যেত। বা নিজের ঘরে সেগুলি রেখে চলে যেত। সেই সুযোগেই এই চুরিগুলি করতেন জাসসি।


```