Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয়াবহ ট্র্যাফিক জ্যাম! দেশের দ্বিতীয় 'শ্লথ' শহর বেঙ্গালুরু, প্রথম কোনটি, জানলে চমকে যাবেন

দশ কিলোমিটারের লক্ষ্যমাত্রা বেছে নেওয়া হয়৷ ওই দশ কিলোমিটারে কোন শহরের ট্রাফিক কীভাবে কাজ করে, সে বিষয়টি নজরে রাখে সংস্থাটি।

ভয়াবহ ট্র্যাফিক জ্যাম! দেশের দ্বিতীয় 'শ্লথ' শহর বেঙ্গালুরু, প্রথম কোনটি, জানলে চমকে যাবেন

ট্রাফিক

শেষ আপডেট: 12 January 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: ‘স্বপ্ন’ নামে একটি কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার একটি লাইন আজও সকলের মুখে-মুখে ঘোরে: ‘কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে।’ কিন্তু এই নড়াচড়ার গতিমাত্রা রবি ঠাকুর ঠিক করে দিয়ে যেতে পারেননি। যেটা সম্প্রতি প্রকাশ করেছে নেদারল্যান্ডসের টেকনোলজি সংস্থা ‘পমপম’। তাদের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শ্লথতম শহর কলকাতা। ভারতের মধ্যে এক নম্বরে কল্লোলিনী তিলোত্তমা!

পমপম সারা বিশ্বের ট্রাফিক জ্যাম নিয়ে প্রতি বছর রিপোর্ট তৈরি করে থাকে। তার জন্য দশ কিলোমিটারের লক্ষ্যমাত্রা বেছে নেওয়া হয়৷ ওই দশ কিলোমিটারে কোন শহরের ট্রাফিক কীভাবে কাজ করে, সে বিষয়টি নজরে রাখে তারা। এই হিসেবে দেখা গিয়েছে, গত বছর কলকাতায় দশ কিলোমিটার পেরোতে গড়ে সময় লেগেছে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড।

এই শ্লথগতির লিস্টে ভারতের আরও একটি শহর, বেঙ্গালুরু জায়গা করে নিয়েছে। বেঙ্গালুরুর ক্ষেত্রে সময়ের হিসেব ৩০ মিনিট ১০ সেকেন্ড। ২০২৩ সালের সাপেক্ষে আরও নীচে নেমেছে এই দক্ষিণী শহর। তালিকায় এক নম্বরে কলম্বিয়ার ব্যারানকুইলা। নতুন এন্ট্রি হয়েছে আরেকটি ভারতের শহর পুনের।

সারা বিশ্বের উন্নত শহরগুলির মধ্যে লন্ডন আবার সবচেয়ে ঘিঞ্জি নগরীর তকমা পেয়েছে। শ্লথগতির ট্রাফিকের লিস্টে ডাবলিন, মিলান, লিমাও পিছিয়ে নেই। বেঙ্গালুরু, কলকাতাকেও পাল্লা দিয়েছে তারা।

শহরের এমাথা থেকে ওমাথা, এমনকী আগামি দিনে শহরতলিকেও মেট্রোর মাধ্যমে জুড়ে ফেলার কথা ভাবা হচ্ছে। তার উপর সরকারি বাসের ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে লাগাতার। এরই মধ্যে শম্বুকগতির ট্রাফিকের এই লিস্টে নাম ওঠায় কলকাতার নগরায়ণ ও পরিবহনের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠবে, মত বিশেষজ্ঞদের।


```