Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দিনমজুরের 'গাড়ি' ২৫৫ বার আইন ভেঙেছে! প্রায় দেড় লাখ টাকা জরিমানা করল ট্রাফিক পুলিশ 

সম্প্রতি বেঙ্গালুরুর ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের তরফে শহরের বিভিন্ন থানার পুলিশকর্মীদের কাছ থেকে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের তালিকা চেয়ে পাঠানো হয়। অনাদায়ী জরিমানাও আদায় করতে বলা হয়। তাতেই এলুমলাইয়ের কীর্তি উঠে আসে। 

দিনমজুরের 'গাড়ি' ২৫৫ বার আইন ভেঙেছে! প্রায় দেড় লাখ টাকা জরিমানা করল ট্রাফিক পুলিশ 

শেষ আপডেট: 19 December 2023 18:12

দ্য ওয়াল ব্যুরো: নিজে পেশায় দিন মজুর। ক'টাকাই বা রোজগার করেন! ছেলে ক্যুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যান হিসাবে কাজ করে। তার সুবিধা হবে ভেবেই সঞ্চয়ের টাকা থেকে একটি স্কুটি কিনে দিয়েছিলেন তাকে। কিন্তু তার জন্য যে এমন বিপদে পড়তে হবে তা কে ভেবেছিল! ট্রাফিক আইন ভাঙার অভিযোগে পুলিশের তরফ থেকে এখন জরিমানা চেয়ে চিঠি পাঠানো হয়েছে তাঁর বাড়িতে। ২ বছরে ২৫৫ বার নিয়ম ভাঙার জন্য ১ লক্ষ ৩৪ হাজার টাকা ফাইন করা হয়েছে ওই দিন মজুরকে। 

এলুমলাই নামে ওই দিনমজুর কর্নাটকের বেঙ্গালুরুর বাসিন্দা। সম্প্রতি বেঙ্গালুরুর ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের তরফে শহরের বিভিন্ন থানার পুলিশকর্মীদের কাছ থেকে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের তালিকা চেয়ে পাঠানো হয়। অনাদায়ী জরিমানাও আদায় করতে বলা হয়। তাতেই এলুমলাইয়ের কীর্তি উঠে আসে। 

জানা গেছে, এলুমলাই ও তাঁর ছেলেকে একাধিকবার হেলমেট ছাড়া শহরের রাস্তা দিয়ে স্কুটি চালাতে দেখা গেছে সিসিটিভি ক্যামেরায়। এছাড়া গতির ঊর্ধ্বসীমা লঙ্ঘন করার ঘটনাও ঘটেছে। এরপরেই জরিমানার অঙ্ক সহ নোটিস পাঠানো হয় তাঁর বাড়িতে। সেই নোটিস দেখে সঙ্গে সঙ্গে থানায় ছুটে আসেন এলুমলাই। তিনি স্বীকার করেন, শহর জুড়ে যে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ক্যামেরা ইন্সটল করা আছে, তা তিনি জানতেন না। তাই নির্ভয়ে আইন ভেঙেছেন বেশ কয়েকবার। 

এই ঘটনায় আপাতত ১০ হাজার টাকা জরিমানা দিয়ে ২০টি আইনভঙ্গের মামলা থেকে মুক্তি পেয়েছেন এলুমলাই। তবে পুলিশ তাঁর সুজুকি এক্সেস স্কুটার বাজেয়াপ্ত করেছে। 

সম্প্রতি মানুষ যাতে ট্রাফিক আইন মেনে চলেন, তার জন্য নতুন বুদ্ধি বের করেছে বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশ। তারা জানিয়েছে, এবার থেকে গাড়ি চালানোর সময় কাউকে নিয়ম ভাঙতে দেখা গেলে সেই খবর তাঁর কর্মস্থলে পৌঁছে দেওয়া হবে। তাতে করে জনমানসে এ ব্যাপারে আরও সচেতনতা তৈরি হবে বলে আশাবাদী ট্রাফিক পুলিশ। 


```