Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'নিজেকে ভালবাসো তুমি এবার', হাফ সেঞ্চুরির আগেই জীবনের কোন মন্ত্র ঠিক করে ফেললেন চিকিৎসক!

৫০ তম জন্মদিন এগিয়ে আসতেই কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর চিকিৎসক

'নিজেকে ভালবাসো তুমি এবার', হাফ সেঞ্চুরির আগেই জীবনের কোন মন্ত্র ঠিক করে ফেললেন চিকিৎসক!

ডা: কৃষ্ণমূর্তি

শেষ আপডেট: 16 April 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: কর্মজীবনে সুস্থ করেছেন বহু রোগীকে। এবার নিজের জন্য ভাবার সময়। ৫০ তম জন্মদিন এগিয়ে আসতেই কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর চিকিৎসক (Bengaluru doctor is going to take a career break)। নিজেই একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ডা: কৃষ্ণমূর্তি। তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পরিবার থেকে শুরু করে বন্ধুরাও। 

হৃদরোগ বিশেষজ্ঞ ডা: কৃষ্ণমূর্তি দীর্ঘ সময় ধরেই বেঙ্গালুরুর এক হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। লেখেন, 'আমার পরবর্তী কর্মসূচি জানানোর আগে আমি আপাতত ছুটিতে রয়েছি (Bengaluru doctor is going to take a career break)। আমি শীঘ্রই ৫০ বছর পূর্ণ করতে চলেছি। হাতে আমার বেশ সময় রয়েছে, তাই এটাই সময় কিছু জিনিসকে পুনরায় শুরু করার। আমি আমার ফিটনেস যাত্রা শুরু করব।'

এই পোস্টের কয়েকদিন পরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ডা: কৃষ্ণমূর্তি। ট্রেনারের সঙ্গে জিমের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। তাঁর এই জীবনশৈলীতে মুগ্ধ হয়েছেন অন্য এক চিকিৎসক ভেঙ্কটেশ। 

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'চিকিৎসকেরাও ক্লান্ত হয়। বছরের পর বছর চোখের সামনে মৃত্যু ও অসুস্থতা একজন শক্তিশালী মানুষের মনোবল ভেঙে দিতে পারে। পাশ্চাত্য দেশের মতো ভারতে চিকিৎসকেরা লম্বা ছুটিতে যেতে পারে না। চিকিৎসকদেরও এই প্রবণতা উদযাপন করা উচিত।'


```