Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দুর্ঘটনা'য় মৃত্যু বৃদ্ধের? সন্দেহ হতেই সিসিটিভি ফুটেজ দেখেছিল ছেলে, ধরা পড়ল হাড়হিম দৃশ্য

যেহেতু খুনের ঘটনার কোনও প্রতক্ষ্যদর্শী ছিল না, তাই পুলিশ ধরেই নিয়েছিল, কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বৃদ্ধের। কিন্তু কৃষ্ণাপ্পার ছেলে সেকথা মেনে নিতে পারেননি। তাই ঘটনার পরের দিনেই তিনি ওষুধের দোকানে যান সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে। তাতেই ধরা পড়ে খুনের দৃশ্য। 

'দুর্ঘটনা'য় মৃত্যু বৃদ্ধের? সন্দেহ হতেই সিসিটিভি ফুটেজ দেখেছিল ছেলে, ধরা পড়ল হাড়হিম দৃশ্য

শেষ আপডেট: 22 November 2023 17:51

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই কয়েকটা ওষুধের দরকার পড়েছিল। তাই বাইক নিয়ে বাড়ির কাছেই একটু ওষুধের দোকানে গিয়েছিলেন ৭৭ বছরের ভিভি কৃষ্ণাপ্পা। সেই যে বেরিয়েছিলেন, আর ফেরেননি। বেশ কিছুক্ষণ পর পুলিশ তাঁর ছেলে সতীশকে ফোন করে জানিয়েছিল, রাস্তায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বৃদ্ধের। বাবার মৃত্যুশোকের মধ্যেও দুর্ঘটনার তত্ত্ব বিশ্বাস করে উঠতে পারেননি সতীশ। তাই পরেরদিন ওষুধের দোকানের সিসিটিভি ফুটেজ দেখতে গিয়েছিললেন তিনি। সেই ফুটেজেই দেখা গেল, দুর্ঘটনা তো দূর, খুন করা হয়েছে তাঁর বাবাকে! 

ঘটনাটি বেঙ্গালুরুর। গত ১৬ নভেম্বর কৃষ্ণাপ্পা উত্তর-পশ্চিম বেঙ্গালুরুর প্যালেস গুত্তাহাল্লি এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকান থেকে কিছু ওষুধ আনতে বেরিয়েছিলেন। ওষুধ কিনে পার্কিং এলাকায় ফিরে তিনি দেখেন, এক যুবক বাইকে চেপে তাঁর বাইকে ধাক্কা মারছে। এতেই রেগে উঠে ছেলেটিকে দু-চার কথা শুনিয়ে দেন কৃষ্ণাপ্পা। সেই নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথার মাঝেই ওই যুবক রাস্তায় পড়ে থাকে একটি ইট তুলে নিয়ে সপাটে মারে বৃদ্ধের মাথায়। 

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কৃষ্ণাপ্পা। স্থায়ীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

যেহেতু খুনের ঘটনার কোনও প্রতক্ষ্যদর্শী ছিল না, তাই পুলিশ ধরেই নিয়েছিল, কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বৃদ্ধের। কিন্তু কৃষ্ণাপ্পার ছেলে সেকথা মেনে নিতে পারেননি। তাই ঘটনার পরের দিনেই তিনি ওষুধের দোকানে যান সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে। তাতেই ধরা পড়ে খুনের দৃশ্য। 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সরফরাজ খান। সে বাইক-চোর হিসাবেই পরিচিত এলাকায়। এমনকী, কৃষ্ণাপ্পাকে খুনের আগেও সে একটি বাইক চুরি করেছিল। সেই চোরাই বাইক নিয়ে বেরোনোর সময়েই কৃষ্ণাপ্পার গাড়িতে ধাক্কা মেরে ফেলেছিল সে। 

ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বাইক চুরি তো বটেই, সেই সঙ্গে নতুন করে খুনের মামলাও রুজু করেছে পুলিশ। 


```