তিন দিনের এই উৎসবে ছিল পুজো আর্চা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের শিল্প ও হস্তশিল্প প্রতিযোগিতা, কুইজ, আনন্দমেলা এবং নানা রকমের খাদ্য স্টল। এবছর অতিথি শিল্পী অঙ্কিতা বসু ও আদ্রিজ ঘোষ গান পরিবেশন করে উৎসবকে আরও জমজমাট করেছে।
.jpg.webp)
হায়দরাবাদে বাঙালিদের উৎসবে জমে উঠল দীপাবলি
শেষ আপডেট: 22 October 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের বাঙালি সম্প্রদায় তিন দিন ধরে উদযাপন করেছে ‘উত্তরায়ণ’-এর ৪৭তম কালীপুজো (Hyderabad Diwali celebration)। ১৯ থেকে ২১ অক্টোবর এমসিএইচ গ্রাউন্ড, আমীরপেটে অনুষ্ঠিত এই উৎসব শহরের অন্যতম প্রাণবন্ত বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জুপল্লি কৃষ্ণা রাও এবং পরিবহন দফতের মুখ্য সচিব বিকাশ রাজ। আয়োজকরা বলেন, তাঁদের উপস্থিতি হায়দরাবাদের বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক।
তিন দিনের এই উৎসবে ছিল পুজো আর্চা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের শিল্প ও হস্তশিল্প প্রতিযোগিতা, কুইজ, আনন্দমেলা এবং নানা রকমের ফুড স্টল। এবছর অতিথি শিল্পী অঙ্কিতা বসু ও আদ্রিজ ঘোষ গান পরিবেশন করে উৎসবকে আরও জমজমাট করেছে।
উৎসবের বিশেষ দিক হল—সব আয়োজন পরিচালনা করেছেন মহিলারা। প্রণপ্রতিষ্ঠা থেকে ভোগ রান্না ও বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে তাঁদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়েছে।
প্রতি বছর ‘উত্তরায়ণ’ সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে “সেরা বাঙালি” ও “সেরা মেধা” পুরস্কার দিয়ে। এছাড়া সংস্থাটি বছরের বিভিন্ন সময়ে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে সহায়তা করে থাকে।
এই কালীপুজো শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি হায়দরাবাদের বাঙালি সম্প্রদায়ের আনন্দ, সংস্কৃতি এবং ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। হাজার হাজার দর্শক তিন দিন ধরে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করেছে।