Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বিদেশে ঘাপটি মারা অপরাধীরা এবার নাগালে, ভারতপোল পোর্টালের শাহি-সূচনা

এই ব্যবস্থাকে আগামী যুগের সূচনা বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সেকেন্ড-ইন-কমান্ড।

বিদেশে ঘাপটি মারা অপরাধীরা এবার নাগালে, ভারতপোল পোর্টালের শাহি-সূচনা

এর ফলে দেশের আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় অনেক সুবিধা হবে।

শেষ আপডেট: 7 January 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারপোলের (INTERPOL) ধাঁচে ভারতপোল (BHARATPOL) নামে সিবিআইয়ের (CBI) নতুন একটি পোর্টালের মঙ্গলবার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে শাহ বলেন, এর ফলে এদেশে অপরাধ সংঘটিত করে বিদেশে ঘাপটি মেরে থাকা অভিযুক্তদের পাকড়াও করতে সুবিধা হবে। এই ব্যবস্থাকে আগামী যুগের সূচনা বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সেকেন্ড-ইন-কমান্ড। তিনি বলেন, এর ফলে দেশের আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় অনেক সুবিধা হবে।

ভারতপোল পোর্টাল হল ভারতের বাইরে অভিযুক্তদের চিহ্নিত করা, তাদের পাকড়াও করা কিংবা প্রত্যর্পণ বিষয়ক তথ্যাদির একটি খনি। এখানে অপরাধে সন্দেহভাজনদের ছবি, তথ্য ও নানান খবরাখবর আপডেট ও আপলোড করা হবে। যা দেখে তদন্ত প্রক্রিয়া আগের থেকে অনেক সহজলভ্য হয়ে যাবে। শাহ জানান, এই পোর্টালের সাহায্যে দেশের সব তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশগুলি বড় বড় অপরাধমূলক ঘটনায় ইন্টারপোলের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে।

শাহ আরও বলেন, ভারতপোলের প্রযুক্তির মাধ্যমে আমরা যোগাযোগের ফাঁক পূরণে সমর্থ হব। আমরা এখন থেকে বিদেশের তথ্য জানতে পারব। যার ফলে সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেই তথ্য বিশ্লেষণ করে আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন দেশের তদন্তকারীরা। ভারতপোলের মাধ্যমেই সাইবার অপরাধ, আর্থিক অপরাধ, অনলাইনে মৌলবাদ ছড়ানো, সংগঠিত অপরাধ, মাদক ও মানবপাচারের মতো অপরাধ সম্পর্কে হালহকিকত জানা যাবে। তথ্য আদানপ্রদান করা যাবে।


```