Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হিংসার জের, মণিপুরে সমর্থন প্রত্যাহার শরিক দলের, বিজেপি সরকারের কি পতন হবে?

এই পরিস্থিতিতে তাদের পক্ষে সরকারে থাকা সম্ভব নয়,৷ বলেছে এনপিপি।

হিংসার জের, মণিপুরে সমর্থন প্রত্যাহার শরিক দলের, বিজেপি সরকারের কি পতন হবে?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 18 November 2024 08:22

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিও শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে লেখা চিঠিতে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এনপিপি সভাপতি। 

দলের বক্তব্য, রাজ্যের চলমান হিংসার জন্য রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দায়ী। তিনি নিজেই বহুক্ষেত্রে উসকানি দিয়েছেন। দেড় বছর ধরে রাজ্য অশান্ত।

এই পরিস্থিতিতে তাদের পক্ষে সরকারে থাকা সম্ভব নয়,৷ বলেছে এনপিপি। গত বছরের ৩ মে থেকে এখনও পর্যন্ত ওই রাজ্যে আড়াইশোর বেশি মানুষ জাতি দাঙ্গায় খুন হয়েছেন। 

এনপিপি সমর্থন তুলে নেওয়ায় এন বীরেন সিংহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কি পতন হতে পারে? সেই সম্ভাবনা নেই। এনপিপির সাত বিধায়কের সমর্থন ছাড়াই বীরেন সরকার সংখ্যাগরিষ্ঠ। তবে এনপিপির সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত অবশ্যই বীরেন সরকার ও বিজেপির জন্য অস্বস্তিকর। মণিপুর দাঙ্গা নিয়ে অবশেষে এনডিএ শরিক দল বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল। ফলে আরও মান্যতা পেল বিরোধীদের সমালোচনা।

এদিকে, রাজ্যে হিংসা অব্যাহত। রবিবারও বরাক নদী থেকে দুটি দেহ উদ্ধার করেছে পুলিশ। ক্ষুব্ধ জনতা আরও এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালায়। গত শনিবার মুখ্যমন্ত্রী বীরেন ছাড়াও রাজ্যের নয়জন বিধায়কের বাড়িতে হামলা হয়।


```