Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বড় নির্দেশ দিল আরবিআই, সব ব্যাঙ্কের ওয়েবসাইটে বদল আসছে! গ্রাহকদের কী সুবিধা

আগামী এপ্রিল মাস থেকেই এই নিয়ম চালু করছে রিজার্ভ ব্যাঙ্ক। নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির জন্য আরবিআই আরও একটি নতুন ডোমেইনের ঘোষণা করেছে।

বড় নির্দেশ দিল আরবিআই, সব ব্যাঙ্কের ওয়েবসাইটে বদল আসছে! গ্রাহকদের কী সুবিধা

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 February 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন প্রতারণার ঘটনা দিনদিন বেড়ে চলেছে। গ্রাহকরা যতই নিজেদের অ্যাপের পাসওয়ার্ড বদলান বা অচেনা নম্বর থেকে ফোন ধরা বন্ধ করুন, ব্যাঙ্কে টাকা সুরক্ষিত থাকবে কিনা, সে নিয়ে চিন্তা করেই চলেন। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতি আটকাতে এবার ব্যাঙ্কগুলিকেই বড় নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের সমস্ত ব্যাঙ্ককে বদলাতে হবে তাদের ইন্টারনেট ডোমেইন নেম। 

আরবিআই বলেছে, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটের ঠিকানার শেষে লিখতে হবে '.bank.in'। এছাড়া অন্য কিছু লেখা যাবে না। এর সাহায্যে গ্রাহকরা বৈধ ও অবৈধ ব্যাঙ্ক ওয়েবসাইটগুলিকে চিহ্নিত করতে পারবেন। আগামী এপ্রিল মাস থেকেই এই নিয়ম চালু করছে রিজার্ভ ব্যাঙ্ক। নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির জন্য আরবিআই আরও একটি নতুন ডোমেইনের ঘোষণা করেছে। সেটি হল '.fin.in'। 

নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বাধীন মানিটারি পলিসি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের বক্তব্য, যেভাবে অনলাইনে জালিয়াতির শিকার হতে হচ্ছে গ্রাহকদের তা উদ্বেগের বিষয়। আর এর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাঙ্কগুলিকে নিতেই হবে। তাই তৎপরতার সঙ্গে ডোমেইন বদল করার নির্দেশ দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, এই বদলের ফলে গ্রাহকদের আর্থিক ক্ষতির সংখ্যা অনেক কমে আসবে। 

ইতিমধ্যে নয়া রেপো রেট ঘোষণা করেছে আরবিআই। ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ফলে ৬.৫ শতাংশ থেকে কমে রেপো রেট এবার দাঁড়িয়েছে ৬.২৫ শতাংশে। যাঁরা ইতিমধ্যেই বিভিন্ন ঋণ নিয়েছেন, এই সিদ্ধান্তে তাঁদের বাড়তি সুবিধা মিলবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গৃহঋণ গ্রহীতারা এই পদক্ষেপে বাড়তি সুবিধা পাবেন। বিশেষজ্ঞদের মতে, জিডিপির পালে হাওয়া দিতে এছাড়া বড় রাস্তা ছিল না। কাজেই সদর্থক পদক্ষেপ করতেই এবার কমানো হল রেপো রেট। 


```