Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

ব্যাঙ্ক অ্যাকাউন্টে চারজন নমিনি বাছাই করা যাবে, কবে থেকে কী পদ্ধতিতে জেনে রাখুন

১ নভেম্বর থেকে গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে চারজন নমিনি বাছাই করতে পারবেন।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে চারজন নমিনি বাছাই করা যাবে, কবে থেকে কী পদ্ধতিতে জেনে রাখুন

ব্যাঙ্কিং আইন সংশোধনী আইন, ২০২৫-এর অন্তর্গত নমিনি বাছাইয়ের অন্তর্ভুক্ত বিধি প্রয়োগ করা হবে ১ নভেম্বর থেকে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 23 October 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসের গোড়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চারজন নমিনির নাম পছন্দ করা যাবে। বৃহস্পতিবার অর্থমন্ত্রক এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। ১ নভেম্বর থেকে গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে চারজন নমিনি বাছাই করতে পারবেন। উত্তরাধিকারদের মধ্যে সমন্বয় সাধন এবং মৃত্যু পরবর্তীকালে দাবি মেটানোর কাজ সহজসাধ্য করাই এই বদলের মূল লক্ষ্য। ব্যাঙ্কিং আইন সংশোধনী আইন, ২০২৫-এর অন্তর্গত নমিনি বাছাইয়ের অন্তর্ভুক্ত বিধি প্রয়োগ করা হবে ১ নভেম্বর থেকে।

নয়া সংশোধনীতে ব্যাঙ্কিংয়ের কাজে এই পরিবর্তনগুলি আসছে-

  • একাধিক নমিনি বাছাই- গ্রাহকরা এখন থেকে সর্বাধিক চারজন নমিনির নাম ঠিক করতে পারবেন। হয় একসঙ্গে অথবা ধারাবাহিকভাবে। এর ফলে ক্লেম সেটলমেন্টের ক্ষেত্রে বিনিয়োগকারী ও নমিনিদের অনেক স্বচ্ছতা ও সুবিধা হবে।

  • ডিপোজিট অ্যাকাউন্টের নমিনি- গ্রাহকরা তাঁদের পছন্দ অনুযায়ী নমিনির নাম পর্যায়ক্রমে ধার্য করতে পারবেন।
  • সেফ কাস্টডি এবং লকারের জিনিসপত্রের নমিনি- লকার এবং সেফ কাস্টডি যাঁদের আছে, তাঁদের কেবলমাত্র ক্রমানুযায়ী উত্তরাধিকার হিসেবে মান্যতা দেবে ব্যাঙ্ক।
  • একসঙ্গে নমিনেশন- বিনিয়োগকারী চারজনকে নমিনি করতে পারবেন, এমনকী প্রতিটি নমিনির জন্য কত শতাংশ ফেরত অর্থ হবে তাও ঠিক করে দিতে পারবেন।
  • ধারাবাহিক নমিনি- এটা ডিপোজিট, সেফ কাস্টডি ও লকারের ক্ষেত্রে প্রযোজ্য। চারজন নমিনির নাম থাকলেও দ্বিতীয় নমিনির নাম কার্যকর হবে কেবলমাত্র প্রথম নমিনির মৃত্যুর পর। 

  • ```