Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভালোবাসার টানে কাঁটাতার পেরিয়েছিলেন, শেষরক্ষা হল না বাংলাদেশের মহিলার

ভালবাসার টানে কাঁটাতার পেরিয়েই ওপার বাংলা থেকে ভারতে চলে আসেন এক মহিলা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

ভালোবাসার টানে কাঁটাতার পেরিয়েছিলেন, শেষরক্ষা হল না বাংলাদেশের মহিলার

শেষ আপডেট: 10 November 2023 11:41

শঙ্খদীপ দাস 

কথায় বলে, ভালোবাসায় কোনও কিছুই বাধা হয় না। তা সে ভৌগোলিক দূরত্ব হোক কিংবা কাঁটাতার অথবা যে কোনও পরিস্থিতি। কয়েকদিন আগে সীমা হায়দার আর শচিন ঠাকুরের প্রেম নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হয়েছিল। এবার তেমনই আরও এক মহিলা ভালবাসার টানে কাঁটাতার পেরিয়েই ওপার বাংলা থেকে চলে আসেন ভারতে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
 
২৪ বছরের ফতেমা নুসরত ভালবাসার মানুষকে বিয়ে করতেই বাংলাদেশ থেকে ছুটে আসেন এদেশে। কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ঢুকে পড়েন ত্রিপুরায়। যদিও এখানে এসে তিনি জানতে পারেন যে তিনি যাকে ভালবাসেন সেই যুবক বিবাহিত। তবে তারপরও ভালোবাসার মানুষের সঙ্গে থাকার আশা ছাড়েনননি তিনি।। বিয়ে না হলেও প্রেমিকের সঙ্গেই থাকতে শুরু করেন ফতেমা। সম্প্রতি  ফতেমাকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন পনেরো আগে বাংলাদেশের নাগরিক ফতেমা নুসরত অবৈধভাবে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি এলাকা এসেছিলেন। ওই এলাকার বাসিন্দা নূর জালালকে বিয়ে করতেই ফতেমা ওপার বাংলা থেকে এদেশে আসেন। ফুলবাড়ি থেকেই ফতেমাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে তাঁর প্রেমিক নূর জালাল পলাতক।

স্থানীয় সূত্রের খবর, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি এলাকার বাসিন্দা নূর জালাল পেশায় স্বঘোষিত কবিরাজ (আয়ুর্বেদ প্র্যাকটিশনার)।  নূর মাঝে-মধ্যেই বাংলাদেশের মৌলবী বাজারে যেতেন। সেখানেই ফতেমা নুসরতের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে-ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমিককে বিয়ে করতেই নুসরত কাঁটাতার পেরিয়ে এদেশে আসতেও পিছুপা হননি।

পুলিশ জানিয়েছে, নূর ও ফতেমা, দুজনে একসঙ্গে ফুলবাড়িতে থাকছিলেন। সম্প্রতি ফতেমার অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয়ে খবর পায় পুলিশ। এরপর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। ফতেমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


```