Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮ বছর ধরে সন্ন্যাসী সেজে ভারতে থাকছিলেন, থাইল্যান্ড পালাতে গিয়ে গয়ায় গ্রেফতার বাংলাদেশি

অভিযুক্তের থেকে বিভিন্ন বিদেশী মুদ্রা এবং নগদ ৩৮০০ টাকা ছাড়াও বিভিন্ন পরিচয় এর ভুয়ো আধার এবং প্যান কার্ড পাওয়া যায়। 

৮ বছর ধরে সন্ন্যাসী সেজে ভারতে থাকছিলেন, থাইল্যান্ড পালাতে গিয়ে গয়ায় গ্রেফতার বাংলাদেশি

গ্রেফতার হওয়া বাংলাদেশি

শেষ আপডেট: 20 October 2024 19:17

দ্য ওয়াল ব্যুরো: বিহারের গয়া বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশের এক বাসিন্দা। পুলিশ জানিয়েছে ৮ বছর ধরে বৌদ্ধ সন্ন্যাসী সেজে ভারতের বিভিন্ন জায়গায় কাটিয়েছেন তিনি। 

একাধিক জায়গা থেকেই খবর পেয়েছিলেন যে তিনি গ্রেফতার হতে পারেন। আর তাই বিভিন্ন সূত্রে ওই খবর পেয়েই তাড়াহুড়ো করে ভারত ছাড়তে চেয়েছিলেন বাবু জো বড়ুয়া। এতদিন ধরে তিনি গয়ার একটি মঠে থাকতেন।

শুক্রবার গ্রেফতার হওয়ার ভয়ে ভারত ছেড়ে থাইল্যান্ড যাওয়ার জন্য গয়া বিমানবন্দরে যান তিনি। সেখানে যখন যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছিল তখন 'বাবুর' শরীরীভাষা দেখে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

এরপর কাগজপত্র দেখতে চাওয়ায় আসল পরিচয় সামনে আসে। দেখা যায় ধৃত ব্যক্তি নকল ভারতীয় পাসপোর্ট নিয়ে আন্তর্জাতিক বিমানে উঠতে যাচ্ছিলেন। তার পরপরই গয়ার মগধ মেডিক্যাল থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ দাবি করেছে, ধৃত স্বীকার করেছেন যে তিনি ছদ্মবেশে ভারতে থাকতেন। আসলে তিনি বাংলাদেশের বাসিন্দা। অভিযুক্তের থেকে বিভিন্ন বিদেশী মুদ্রা এবং নগদ ৩৮০০ টাকা ছাড়াও বিভিন্ন পরিচয় এর ভুয়ো আধার এবং প্যান কার্ড পাওয়া যায়। 

পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।


```