Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এই মহান দেশকে আমি ভালোবাসি, শাহের কাছে কী আর্জি জানালেন তসলিমা নাসরিন?

তসলিমার এক্স অ্যাকাউন্টে একটি খোলা আর্জিতে অমিত শাহের কাছে এই দাবি করেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা।

এই মহান দেশকে আমি ভালোবাসি, শাহের কাছে কী আর্জি জানালেন তসলিমা নাসরিন?

তসলিমা নাসরিন ও অমিত শাহ। ফাইল ছবি।

শেষ আপডেট: 21 October 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: ভারতে থাকার মেয়াদ বাড়ানোর আর্জি জানালেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি আবেদনে তিনি অনুরোধ করেন, ভারতে বসবাসের অনুমতি যেন বৃদ্ধি করা হয়। তসলিমার এক্স অ্যাকাউন্টে একটি খোলা আর্জিতে অমিত শাহের কাছে এই দাবি করেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা।

তসলিমার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ২০২২ সাল থেকে ভারত সরকার তাঁর বসবাসের অনুমতির মেয়াদ বাড়ায়নি। তার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দুশ্চিন্তা প্রকাশ করে শাহের কাছে তিনি অনুরোধ জানান যে, তাঁর সুবিধার জন্য তিনি যেন এই আবেদন রক্ষা করেন।

বিভিন্ন বিষয়ে নারী প্রগতিশীল লেখালেখির জন্য বাংলাদেশের গোঁড়া ইসলামি সংগঠনগুলির বিরাগভাজন হন তসলিমা। ভারতেও তাঁকে এখন প্রায় আত্মগোপন করে থাকতে হচ্ছে। বিশেষত বাংলাদেশে পট পরিবর্তনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন এদেশে রয়েছেন বলে নয়া তদারকি সরকারের দাবি।

তসলিমা এক্সবার্তায় শাহকে লিখেছেন, অমিত শাহজি নমস্কার। আমি ভারতে আছি, কারণ এই মহান দেশকে আমি ভালোবাসি। গত ২০ বছর ধরে এদেশই আমার দ্বিতীয় ঘরবাড়ি। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত ২০২২ সালের জুলাই মাস থেকে আমার বসবাসের অনুমোদনের মেয়াদ বৃদ্ধি করেনি। তাই আমি খুব চিন্তায় রয়েছি। এই অবস্থায় আপনি যদি আমাকে এখানে থাকার অনুমতি দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব।

বাংলাদেশে তসলিমার বিরুদ্ধে অশ্লীল সাহিত্য রচনার অভিযোগে প্রবল বিক্ষোভ দানা বাধে। কট্টর ইসলামপন্থীদের চাপে হাসিনা সরকার তাঁকে ১৯৯৪ সালে গ্রেফতার করে। তার পরেই দেশ থেকে বিতাড়িত হতে হয়। ১৯৯৩ সালে তাঁর বিরুদ্ধে বিতর্কিত বই 'লজ্জা' লেখার কারণে ফতোয়া জারি করে ইসলামপন্থীরা। প্রথম দিকে কলকাতায় বাসা বাঁধলেও ২০০৪ এবং ২০০৭ সালের মধ্যে তসলিমাকে নিয়ে এ শহরেও গন্ডগোল বাধে। এবং তাঁকে কলকাতার ঠিকানা গুটিয়ে চলে যেতে হয়।

বাম আমলেও তাঁর লেখা 'দ্বিখণ্ডিত'কে নিষিদ্ধ করা হয়। এবং রাজ্য সরকারের নির্দেশে কলকাতা ছাড়া হতে হয়। সেই সময় কিছুদিন তিনি সুইডেনে ছিলেন। ২০১১ সাল থেকে তিনি দিল্লিতেই আছেন। তাঁর এখানে বসবাসের অনুমতি প্রতিবছর পুনর্নবীকরণ করতে হয়। এদিন তিনি আবেদন জানিয়েছেন তা প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার সাক্ষাৎকারে এবং পোস্টে এই একই কথা বলেছেন।


```